উদ্যোক্তাদের শেয়ারবাজারভীতি কাটাতে হবে: মাসুদ খান
নিজস্ব প্রতিবেদক: দেশের অনেক উদ্যোক্তার মধ্যেই শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার বিষয়ে এক ধরনের ভয় বা মানসিক বাধা রয়েছে। এই ‘গ্লাস সিলিং’ বা অদৃশ্য বাধা দূর করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেন, কোনো কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে ভবিষ্যতে সেখান থেকে নতুন মূলধন সংগ্রহের সুযোগ তৈরি হয়।
সোমবার (৫ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে আইসিএবি মিলনায়তনে দেশের পাঁচ শীর্ষস্থানীয় পেশাজীবী সংস্থা—আইসিএবি, আইসিএমএবি, আইসিএসবি, আইআইএবি ও এসিসিএ যৌথভাবে একটি সম্মেলনের আয়োজন করে। ‘বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: নিরীক্ষা, প্রতিবেদন প্রণয়ন, সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনায় পেশাজীবী সংস্থাগুলোর ভূমিকা’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএসইসি চেয়ারম্যান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি। বিশেষ অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএবির প্রেসিডেন্ট সাব্বীর আহমেদ এবং সমাপনী বক্তব্য দেন আইসিএমএবির প্রেসিডেন্ট কাউসার আলম।
এ ছাড়া সম্মেলনের প্যানেল আলোচনায় অংশ নেন আইসিএমএবির সভাপতি আরিফ খান এফসিএমএ, এসিসিএর কান্ট্রি ম্যানেজার প্রমা খান, আইআইএবির প্রেসিডেন্ট এম. নুরুল আলম এবং আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান।
আইসিএবির ভাইস প্রেসিডেন্ট আসিফুর রহমান এফসিএ ‘বিল্ডিং ইনভেস্টর রেজিলিয়েন্স: আইসিএবির রোল ইন রিপোর্টিং, গভর্ন্যান্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট’ বা ‘বিনিয়োগকারীদের সক্ষমতা বৃদ্ধি: প্রতিবেদন প্রণয়ন, সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনায় আইসিএবির ভূমিকা’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
আর্থিক প্রতিবেদনে শুধু তথ্য প্রকাশ নয়, সামঞ্জস্যও যাচাই জরুরি
বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, কোনো প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার সময় আন্তর্জাতিক হিসাবমান অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়েছে কি না, শুধু সেটি যাচাই করলেই যথেষ্ট নয়। প্রতিবেদনে থাকা বিভিন্ন সংখ্যার মধ্যে পারস্পরিক সামঞ্জস্য রয়েছে কি না এবং সেগুলো বাস্তবসম্মত কি না, সেটিও বিশ্লেষণ করতে হবে।
তিনি বলেন, কোনো কোম্পানির মুনাফা উল্লেখযোগ্যভাবে বাড়লেও একই সময়ে তার নগদ অর্থ কমে গেলে সেটি সতর্ক হওয়ার মতো বিষয়। এমন পরিস্থিতিতে চলতি মূলধনের পরিবর্তন, নগদ প্রবাহসহ অন্যান্য আর্থিক তথ্যের মধ্যে সামঞ্জস্য আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
আইপিও প্রসঙ্গে তিনি বলেন, একটি প্রাথমিক গণপ্রস্তাব সম্পন্ন হতে তিন মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বিএসইসির নথি যাচাইয়ের কাজের সঙ্গে নিরীক্ষকদের মাধ্যমে বর্ধিত নিরীক্ষা যুক্ত করা গেলে অনুমোদনের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
অভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে মাসুদ খান বলেন, ইন্টারনাল অডিটকে প্রতিষ্ঠানের ‘থার্ড আই’ বা তৃতীয় চোখ হিসেবে বিবেচনা করা যায়। এ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব হলে ঝুঁকি ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকরভাবে পরিচালনা করা যাবে।
বৈশ্বিক মানদণ্ডের কার্যকর প্রয়োগ জরুরি
প্রধান অতিথির বক্তব্যে তানভীর শাহরিয়ার গনি বলেন, কোনো কোম্পানিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় একজন বিনিয়োগকারী আর্থিক প্রতিবেদন, ব্যবসার গতিশীলতা এবং কোম্পানির মূল্যায়নের ওপর নির্ভর করেন। এসব প্রতিবেদনে কোনো ধরনের অসঙ্গতি থাকলে বিনিয়োগকারী ক্ষতির মুখে পড়েন। এর নেতিবাচক প্রভাব শুধু ওই বিনিয়োগকারীর মধ্যে সীমাবদ্ধ থাকে না; পুরো পুঁজিবাজার এবং দেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়ে।
তিনি বলেন, শুধু বৈশ্বিক মানদণ্ড গ্রহণ করলেই হবে না, সেগুলোর যথাযথ ও কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।
তানভীর শাহরিয়ার গনি আরও বলেন, পেশাগত সততা মূলত নিজের ওপর আরোপিত একটি শৃঙ্খলা। তবে আত্মনিয়ন্ত্রণের পাশাপাশি নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে কার্যকর জবাবদিহি ও শাস্তির ব্যবস্থাও থাকা প্রয়োজন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বিএসইসির মতো নিয়ন্ত্রক সংস্থাগুলোকে আলাদাভাবে কাজ না করে সমন্বিতভাবে এবং ঝুঁকিভিত্তিক পরিমাপক বা প্যারামিটারের ভিত্তিতে কাজ করতে হবে।
তিনি বলেন, কোনোভাবেই আশা হারানো উচিত নয়। আমাদের হাতে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আশা। ভারত একসময় পাকিস্তানের চেয়ে পিছিয়ে থাকলেও আজ বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনীতি হতে পেরেছে। সুতরাং সবাই সম্মিলিতভাবে কাজ করলে বর্তমান অবস্থান থেকে বাংলাদেশকেও অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব।
বিক্রি ও রপ্তানি বাড়লেও অনেক প্রতিষ্ঠানে মার্জিন বাড়ছে না
আইসিএবির চেয়ারম্যান সাব্বীর আহমেদ বলেন, অনেক প্রতিষ্ঠানের বিক্রয় বা টপলাইন এবং রপ্তানি আয় বাড়লেও কাঙ্ক্ষিত হারে মুনাফার মার্জিন বাড়ছে না। এর অন্যতম কারণ, অনেক প্রতিষ্ঠান তাদের প্রকৃত ব্যয় সম্পর্কে পর্যাপ্ত ও সঠিক ধারণা না রেখেই বাইরের পক্ষের সঙ্গে দর-কষাকষি করে। ফলে উৎপাদন ব্যয় এবং প্রকৃত মুনাফার চিত্র স্পষ্টভাবে নিরূপণ করা সম্ভব হয় না।
তিনি আরও বলেন, একটি প্রতিষ্ঠানের কার্যক্রম ও পরিধি যত বাড়ছে, ততই শক্তিশালী করপোরেট সচিবালয়, পরিপালন এবং সুশাসন সহায়তার প্রয়োজনীয়তা বাড়ছে। কোনো প্রতিষ্ঠানের টপলাইন ভালো হলেই যথেষ্ট নয়। টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে ব্যয় নিয়ন্ত্রণ, মুনাফার মার্জিন ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন এবং পরিপালন—সব ক্ষেত্রেই সমান গুরুত্ব দিতে হবে।
বাজারের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান
আইসিএমএবির সভাপতি আরিফ খান বলেন, নিয়ন্ত্রক সংস্থা যতই অভিজ্ঞ হোক না কেন, বাজারের জ্ঞান ও অভিজ্ঞতাকে উপেক্ষা করা উচিত নয়। বাজারে হাজার হাজার ও লাখো অংশগ্রহণকারী রয়েছেন। তাদের সম্মিলিত জ্ঞান অনেক সময় নিয়ন্ত্রক সংস্থার জ্ঞানের চেয়েও বেশি কার্যকর হতে পারে। তাই বাজারের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, কোনো অনিয়ম বা ভুল তথ্যের জন্য সব দায় শুধু নিরীক্ষকের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। নিরীক্ষক সাধারণত নমুনাভিত্তিক পদ্ধতিতে হিসাব পরীক্ষা করেন। একটি কোম্পানির আর্থিক তথ্যের প্রাথমিক দায় উদ্যোক্তা বা প্রমোটারের। এরপর গুরুত্বপূর্ণ দায়িত্ব কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও)।
পারিবারিক ব্যবসা প্রসঙ্গে আরিফ খান বলেন, বড় পারিবারিক ব্যবসাগুলোতে দ্বিতীয় প্রজন্মে সম্পদ ও শেয়ার বণ্টনকে কেন্দ্র করে অনেক সময় বিরোধ দেখা দেয়। কোনো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে মালিকানা বণ্টন ও সম্পদ ব্যবস্থাপনা তুলনামূলকভাবে কাঠামোবদ্ধ ও সুশৃঙ্খলভাবে করা সম্ভব।
এসএ খান/
পাঠকের মতামত:
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- স্থায়ী জনবল বসিয়ে রেখে যমুনা অয়েলে অস্থায়ী নিয়োগ বাণিজ্য
- দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় বার্তা দিলেন রাষ্ট্রপতি
- অভাবের মধ্যেও কোটি কোটি টাকা দান, পাগলা মসজিদের রহস্য
- প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, জানা যাবে দুই উপায়ে
- খেলাপি ঋণে মূলধন নিঃশেষ, ধুঁকছে দেশের ২২ বাণিজ্যিক ব্যাংক
- শামীম ওসমানের বক্তব্য ঘিরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বিতর্ক
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- জমির মালিকদের জন্য জরুরি তথ্য, দিন-রাত চালু ভূমি সেবা
- ভুল আর্থিক প্রতিবেদন প্রকাশ: ডিএসইর দায়িত্বহীন ভূমিকা নিয়ে প্রশ্ন
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম
- চলতি সপ্তাহে আসছে ৬ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সৌদি আরবে বাংলাদেশিদের জন্য নতুন চাকরির বিজ্ঞাপন
- ভারতকে সরাসরি যা দেখিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
- স্কুল-কলেজ-মাদরাসার ছাত্রীদের জন্য সুখবর
- শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন শামীম ওসমান
- এক মাসের মধ্যে বদলে যাচ্ছে ডলারের দাম নির্ধারণের নিয়ম
- বড় বিপদে পড়লেন মেয়র মামদানি
- বিনিয়োগনির্ভর মুনাফা এমটিবির, চাপ বাড়ছে মূল ব্যবসায়
- বহুজাতিক কোম্পানির কর ফাঁকি ঠেকাতে এনবিআরের নতুন উদ্যোগ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলল ভারত
- ‘তখন ভাই, এখন স্যার’—তারেক রহমানকে নিয়ে শাহেদ আলমের স্মৃতিচারণ
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড পরিশোধে বড় ছাড় বিএসইসির
- তারেক রহমানকে জন্মদিনে পিনাকীর আবেগঘন বার্তা
- ২২ প্রতিষ্ঠানের ২৮শ কোটি টাকা বাঁচাতে বাড়ছে বেক্সিমকো সুকুকের মেয়াদ
- ব্যাংকিং খাতে ভয়াবহ সংকট, ২২ ব্যাংকের ঘাটতি ৩ লাখ ৮ হাজার কোটি টাকা
- সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ, জানালেন কারণ
- ভারতীয় গণমাধ্যমে খবর, যোগব্যায়াম করে ‘চাঙ্গা’ হাসিনা
- স্বাক্ষর জাল করে আবেদন শেখ হাসিনার, যেভাবে ধরা পড়ল হাতেনাতে
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ওরিয়ন ইনফিউশনের প্রথম প্রান্তিক প্রকাশ









.jpg&w=50&h=35)

