×
ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

বাতাসের মান নিয়ে ঢাকার জন্য বড় সতর্কবার্তা

২০২৬ অক্টোবর ০৫ ১৮:৩৫:২৪
বাতাসের মান নিয়ে ঢাকার জন্য বড় সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : বায়ুদূষণের মাত্রা বেড়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (৫ অক্টোবর) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ র‍্যাংকিংয়ে ঢাকার এই অবস্থান দেখা যায়।

আইকিউএয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই সময়ে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এপিআই) স্কোর ছিল ১৮২। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাস ‘সবার জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একই সময়ে ৩৮৯ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে ছিল ভারতের রাজধানী দিল্লি। ভারতের কলকাতা ১৭২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল। আর ১৬৭ স্কোর নিয়ে যৌথভাবে চতুর্থ ও পঞ্চম অবস্থানে ছিল ইন্দোনেশিয়ার জাকার্তা ও পাকিস্তানের লাহোর।

তালিকায় এরপর ১৫৮ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে ছিল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ১৫২ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে ছিল বাহরাইনের মানামা। মালয়েশিয়ার কুচিং ১৪৯ স্কোর নিয়ে অষ্টম এবং একই স্কোর নিয়ে নবম অবস্থানে ছিল সিঙ্গাপুর। ১৪২ স্কোর নিয়ে দশম অবস্থানে ছিল কাতারের দোহা।

ঢাকার বায়ুর মান খারাপ হওয়ার অন্যতম প্রধান কারণ অতিক্ষুদ্র কণা বা পিএম ২.৫। ২.৫ মাইক্রোমিটারের কম ব্যাসের এসব সূক্ষ্ম কণা শ্বাস নেওয়ার সময় ফুসফুসের গভীরে পৌঁছাতে পারে। এমনকি এসব কণা রক্তপ্রবাহেও মিশে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দীর্ঘ সময় এ ধরনের দূষিত বাতাসের সংস্পর্শে থাকলে শ্বাসযন্ত্র ও হৃদ্‌যন্ত্রের বিভিন্ন জটিলতার ঝুঁকি বাড়তে পারে। এর মধ্যে হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং হৃদ্‌রোগের মতো স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্য।

বায়ুমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (এপিআই) ৫০-এর নিচে থাকলে বাতাসকে ভালো বা বিশুদ্ধ হিসেবে বিবেচনা করা হয়। সূচক ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে বলে ধরা হয়।

এপিআইয়ের মান ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য বাতাস অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ হলে তা সবার জন্য অস্বাস্থ্যকর। সূচক ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।

সোমবার সকালে ঢাকার এপিআই স্কোর ১৮২ হওয়ায় শহরটির বাতাস ‘সবার জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল। অর্থাৎ ওই সময় ঢাকার বাসিন্দাদের জন্য বায়ুদূষণের ঝুঁকি ছিল উল্লেখযোগ্য মাত্রায়।

বায়ুদূষণ বর্তমানে বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে প্রতিবছর প্রায় ৬৭ লাখ মানুষের মৃত্যু হয়।

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়ণের প্রভাবে বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে দূষণের মাত্রা নিয়ন্ত্রণে নিয়মিত বায়ুর মান পর্যবেক্ষণের পাশাপাশি দূষণের উৎস চিহ্নিত করে তা কমানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে