অস্ট্রেলিয়ার ভিসায় সাত খাতে অগ্রাধিকার, জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ায় দক্ষ কর্মী হিসেবে যেতে আগ্রহীদের ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন অগ্রাধিকার ব্যবস্থা চালু করেছে দেশটির সরকার। নতুন ব্যবস্থায় নির্মাণ, স্বাস্থ্যসেবা, শিক্ষকতা, কৃষি, জলজ চাষ, মৎস্য ও সম্পদ—এই সাত খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা-সংশ্লিষ্ট স্বার্থের আবেদনও অগ্রাধিকার পাবে।
নতুন ব্যবস্থা গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর এ জন্য মিনিস্টেরিয়াল ডিরেকশন ১২১ ও ১২২ জারি করেছে। এর মাধ্যমে দক্ষ কর্মী ভিসার আবেদন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আগের ডিরেকশন ১১৯-এর পরিবর্তে নতুন অগ্রাধিকার ক্রম চালু করা হয়েছে।
নতুন অগ্রাধিকার ব্যবস্থায় স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন পেশা গুরুত্ব পাচ্ছে। চিকিৎসক ও নার্সের পাশাপাশি নির্ধারিত অন্যান্য স্বাস্থ্যসেবা পেশার আবেদনও এই অগ্রাধিকার গ্রুপে রয়েছে। একইভাবে নির্মাণ খাতের বিভিন্ন দক্ষ পেশাজীবী, প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মীদের আবেদনও প্রথম অগ্রাধিকার গ্রুপে রাখা হয়েছে।
শিক্ষা খাতে শিক্ষকতা-সংশ্লিষ্ট পেশা, আর কৃষি, জলজ চাষ, মৎস্য ও সম্পদ খাতের নির্ধারিত পেশাগুলোও প্রথম সারির অগ্রাধিকারে রয়েছে। আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নির্ধারিত আবেদনও এই গ্রুপে অন্তর্ভুক্ত।
অস্থায়ী দক্ষ কর্মীদের জন্য Skills in Demand (সাবক্লাস ৪৮২) ভিসার আবেদন ডিরেকশন ১২১-এর আওতায় প্রক্রিয়া করা হচ্ছে। প্রথম অগ্রাধিকার পাবে সাত খাতের নির্ধারিত পেশা এবং অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা-সংশ্লিষ্ট আবেদন।
এরপর রয়েছে ৪৮২ ভিসার Specialist Skills stream। এরপর অস্ট্রেলিয়ায় অবস্থানরত আবেদনকারীদের আবেদন এবং পরে বিদেশে অবস্থানরত অন্যান্য আবেদনকারীদের আবেদন প্রক্রিয়া করা হবে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২০২৪ সালের ৭ ডিসেম্বর থেকে Temporary Skill Shortage (TSS) সাবক্লাস ৪৮২-এর পরিবর্তে Skills in Demand সাবক্লাস ৪৮২ চালু হয়েছে। তবে আগের TSS ৪৮২-এর যেসব আবেদন এখনো নিষ্পত্তি হয়নি, সেগুলোও নতুন অগ্রাধিকার ব্যবস্থার আওতায় পড়ছে।
স্থায়ী ও আঞ্চলিক দক্ষ কর্মী ভিসার ক্ষেত্রেও ডিরেকশন ১২২ অনুযায়ী নতুন প্রক্রিয়াকরণ ক্রম চালু হয়েছে। এর আওতায় Employer Nomination Scheme (সাবক্লাস ১৮৬), Skilled Independent (১৮৯), Skilled Nominated (১৯০), Permanent Residence (Skilled Regional) (১৯১), Skilled Regional (৪৮৯ ও ৪৯১) এবং Skilled Employer Sponsored Regional (৪৯৪)-সহ নির্দিষ্ট ভিসা রয়েছে।
এসব ভিসায় প্রথম অগ্রাধিকার পাবে নির্মাণ, স্বাস্থ্যসেবা, শিক্ষকতা, কৃষি, জলজ চাষ, মৎস্য ও সম্পদ খাতের নির্ধারিত পেশা এবং আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষাসংশ্লিষ্ট আবেদন। এরপর অস্ট্রেলিয়ায় অবস্থানরত অন্যান্য আবেদনকারী এবং তার পরে বিদেশ থেকে করা অন্যান্য আবেদন প্রক্রিয়া করা হবে।
নতুন অগ্রাধিকার ব্যবস্থার মূল পরিবর্তন আবেদন প্রক্রিয়াকরণের ক্রমে। ভিসার ধরন অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা, ইংরেজি ভাষার যোগ্যতা, স্পন্সর বা নমিনেশন এবং অন্যান্য বিদ্যমান যোগ্যতার শর্ত বহাল রয়েছে। উদাহরণস্বরূপ, সাবক্লাস ৪৮২ ভিসায় অনুমোদিত স্পন্সরের মাধ্যমে মনোনয়ন, সংশ্লিষ্ট কাজের দক্ষতা এবং নির্ধারিত ইংরেজি ভাষার শর্ত পূরণ করতে হয়।
নতুন অগ্রাধিকার চালুর পর আবেদন প্রক্রিয়াকরণের সময় কিছু ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন অগ্রাধিকার অনুযায়ী আবেদনগুলো পুনর্বিন্যাস করার সময় প্রকাশিত প্রসেসিং টাইম সাময়িকভাবে ওঠানামা করতে পারে।
ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যেসব দক্ষ কর্মী অস্ট্রেলিয়ার নির্ধারিত অগ্রাধিকার খাতের পেশায় রয়েছেন, তাদের আবেদন নতুন ব্যবস্থায় কোন গ্রুপে পড়বে এবং সংশ্লিষ্ট ভিসার অন্যান্য শর্ত পূরণ হচ্ছে কি না—তা আবেদন করার আগে যাচাই করা গুরুত্বপূর্ণ।
মুয়াজ/
পাঠকের মতামত:
- অস্ট্রেলিয়ার ভিসায় সাত খাতে অগ্রাধিকার, জানুন বিস্তারিত
- সোনা-রুপা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের দাম
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর ২১ মিনিটের ভাষণে উঠে এলো যেসব বিষয়
- ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক না দিলেই বাতিল হবে ১৪ হাজার আবেদন
- রাত ২টার ঘটনা, গৃহবধূর চিৎকারে ছুটে এসে যা দেখলেন স্বজনরা
- নেতানিয়াহুর কড়া বক্তব্যের পর মুখ খুললেন মামদানি
- ঋণ, আমানত ও সম্পদের হিসাবে বড় অসংগতি, নিরীক্ষায় যা বেরিয়ে এলো
- অতিরিক্ত ক্রয়ক্ষমতা দেখিয়ে সুবিধা দেওয়ার অভিযোগ, তদন্তে বিএসইসি
- চার আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের বড় সুখবর
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর
- ভালোবাসায় বয়সের হিসাব মানেননি বলিউডের ৭ নায়িকা
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক
- ইরানের আকাশে নেমে এলো অদৃশ্য অবরোধ!
- অনিয়মের পাহাড়ে থাকা ব্যাংকের পর্ষদ ভাঙছে বাংলাদেশ ব্যাংক
- নতুন পে স্কেলে কারা বেতন পাবেন, কারা পাবেন না—জেনে নিন
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- ২০২২ সালের পর ভারতের সাথে বাংলাদেশের বড় চুক্তি
- মুনাফা কমতেই ডিভিডেন্ডে কাটছাঁট তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানির
- মক্কাসহ সৌদির ৫ এলাকায় হঠাৎ সতর্কতা
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- ধর্ষণের অভিযোগে সাময়িক নিষিদ্ধ বাংলাদেশি ক্রিকেটার
- মরিয়মের মৃত্যু নিয়ে রিমান্ডে যা বললেন গাজী নজরুল
- হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা
- সরকারের বিশেষ অনুদান পেতে নতুন সুযোগ, যেভাবে আবেদন করবেন
- গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা
- সাকিবের ঘাটতি পূরণে নতুন অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ
- ট্রাম্পের সিদ্ধান্তের উপর আদালতের চপেটাঘাত
- গ্রাহকদের শেয়ার কেনার টাকা আত্মসাত, ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে মামলা
- বারিধারার আলোচিত গাড়িচাপার ঘটনায় নতুন মোড়
- বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ
- প্রচলিত বাজারের বাইরে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড বাংলাদেশের
- আবহাওয়ার বড় পরিবর্তন, ২৪ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- এমপির নম্বর থেকেই টাকা চাওয়া, এরপর যা করলেন তিনি
- বিনিয়োগকারীদের প্রত্যাশায় ছেদ, পতনে সপ্তাহ শেষ শেয়ারবাজারের
- ২৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- তেলের দাম বাড়ায় চাপে বীমা খাত, বাড়ছে ব্যবস্থাপনা ব্যয়ের ঝুঁকি
- চীন-পাকিস্তান সীমান্ত চুক্তিতে দিশেহারা দিল্লি!
- থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর, কুমিল্লায় চাঞ্চল্য
- খেলাপি ঋণের ভারে দুর্বল এনবিএফআই, বাড়ছে তারল্য সংকট
- ‘চুড়ান্ত হলো’ হাসিনার ফেরার তারিখ!
- বাসে যে কাজ করলেই গুনতে হবে ৪৩ হাজার টাকা
- তালিকাভুক্ত কোম্পানির নারী পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
- অবসরের পর পেনশন-গ্রাচুইটি যত পাবেন, হিসাব করবেন যেভাবে
- ব্যাংকে নমিনি করলেই কি উত্তরাধিকারীদের অধিকার শেষ? জানুন আইনি ব্যাখ্যা
- মিষ্টি আপেল চিনবেন কীভাবে? কেনার সময় করুন ৫ পরীক্ষা
- ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইরান যুদ্ধে অংশ নেওয়ায় ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা, সামনে এলো কারণ
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা













