ইসলামী ব্যাংকের নিয়োগে বড় অনিয়ম, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক: এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ১০ হাজার ৮৩২ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এর মধ্যে ৮ হাজার ৫৪২ জনকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই শুধু জীবনবৃত্তান্তের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শন প্রতিবেদনে উঠে এসেছে। এসব নিয়োগপ্রাপ্তের বড় একটি অংশ চট্টগ্রামের বাসিন্দা। শুধু পটিয়া উপজেলারই রয়েছেন ৫ হাজার ১৪৮ জন।
২০১৭ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকের নিয়োগ এবং ৫ আগস্টের পর কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়ায় নিয়মকানুন অনুসরণ করা হয়েছিল কি না, তা যাচাই করতে চলতি বছরের এপ্রিলে সাত সদস্যের একটি কমিটি গঠন করে বাংলাদেশ ব্যাংক। নির্বাহী পরিচালক আরিফুজ্জামানের নেতৃত্বাধীন কমিটি সম্প্রতি তাদের প্রতিবেদন গভর্নর মো. মোস্তাকুর রহমানের কাছে জমা দিয়েছে।
প্রতিবেদনটিতে মূলত নিয়োগ ও পরবর্তী ছাঁটাইয়ের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে; কোনো সুপারিশ করা হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ আগস্ট ইসলামী ব্যাংকে মোট কর্মী ছিলেন ২১ হাজার ৫৫১ জন। এর মধ্যে ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নিয়োগ দেওয়া হয় ১০ হাজার ৮৩২ জনকে। তাদের মধ্যে ৮ হাজার ৫৪২ জনের নিয়োগে কোনো বিজ্ঞপ্তি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হয়নি।
পরিদর্শন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এসব নিয়োগপ্রাপ্তের মধ্যে চট্টগ্রামের বাসিন্দা ৮ হাজার ৯৯ জন। এর মধ্যে শুধু পটিয়ার ৫ হাজার ১৪৮ জন। এছাড়া কক্সবাজারের ৩৯৮, কুমিল্লার ১১৪, ময়মনসিংহের ৯৯, বগুড়ার ৯৭ এবং ঢাকার ৯৬ জন রয়েছেন। রাজশাহী থেকে ৮৩, যশোর থেকে ৭৮, গাইবান্ধা থেকে ৭৫ এবং রংপুর থেকে ৬৬ জন নিয়োগ পেয়েছেন।
জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য বাক্স
প্রতিবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের পটিয়ার বাড়ি এবং চট্টগ্রামের আসাদগঞ্জ কার্যালয়ে চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য বাক্স রাখা হতো। এসব বাক্সে কোন পদে আবেদন করা হচ্ছে, কোন এলাকার প্রার্থী এবং নারী না পুরুষ—এ ধরনের তথ্য আলাদাভাবে উল্লেখ থাকত বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল দৈবচয়নের ভিত্তিতে ওই সময়ে নিয়োগ পাওয়া ঢাকায় কর্মরত ১০ কর্মকর্তার লিখিত বক্তব্য নেয়। তাদের বক্তব্য অনুযায়ী, সাইফুল আলমের বাড়ি ও আসাদগঞ্জ কার্যালয়ে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পর সেখানেই মৌখিক পরীক্ষা ও নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ওই ১০ জনের মধ্যে দুজনের কোনো মৌখিক পরীক্ষাই হয়নি বলে তাদের বক্তব্যে উঠে এসেছে।
২৭ পদে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই নিয়োগ
পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞপ্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই মোট ২৭টি পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এর মধ্যে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে ২ হাজার ৭৮৯ জন, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ২ হাজার ১৬০ জন, মেসেঞ্জার কাম গার্ড পদে ১ হাজার ৫৪৪ জন, আরডিএস প্রকল্পে ৯১৫ জন এবং ট্রেইনি জুনিয়র অফিসার পদে ৫০১ জন নিয়োগ পেয়েছেন।
উচ্চপর্যায়ের কয়েকটি পদেও একই ধরনের অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি ছাড়াই দুজন ব্যবস্থাপনা পরিচালক (এমডি), আটজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), দুজন এসইভিপি এবং একজন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল নিয়োগের তথ্য পাওয়া গেছে। পাঁচজন ইভিপির মধ্যে চারজনকেও বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগ দেওয়া হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী, ডিএমডি পদে নিয়োগের জন্য অন্তত ২০ বছরের অভিজ্ঞতা এবং আগের পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকার কথা। প্রতিবেদনে বলা হয়েছে, এই শর্ত পূরণ না করেই এস আলমের পিএস আকিজ উদ্দিনকে আট বছরের এবং মিফতাহ উদ্দীনকে ১৭ বছরের ব্যাংকিং অভিজ্ঞতায় ডিএমডি করা হয়েছিল।
প্রবেশনারি অফিসার নিয়োগেও অনিয়মের তথ্য
প্রতিবেদনে ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসার নিয়োগ নিয়েও বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। ২০১৯ সালের ২৪তম ব্যাচে ১৯০ জনকে বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগ দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন কোনো লিখিত পরীক্ষাতেই অংশ নেননি।
প্রতিবেদন অনুযায়ী, ওই নিয়োগের জন্য ৮৪০ জনের জীবনবৃত্তান্ত প্রধান কার্যালয়ে পাঠানো হয়। লিখিত পরীক্ষায় অংশ নেন ৭৬৩ জন। তাদের মধ্যে মাত্র ৩৬ জন ৫০ শতাংশের বেশি নম্বর পান। পরে নম্বরের শর্ত শিথিল করে ২০ শতাংশ নম্বর পাওয়া প্রার্থীদেরও মৌখিক পরীক্ষায় ডাকা হয়। শেষ পর্যন্ত ১৯০ জনকে নিয়োগ দেওয়া হয় এবং প্রতিবেদনে বলা হয়েছে, তারা সবাই চট্টগ্রামের বাসিন্দা ছিলেন।
ওই ব্যাচের ১৮৪ জন চাকরিতে যোগ দেন। বর্তমানে তাদের মধ্যে ৩১ জন চাকরিতে রয়েছেন। ২১ জন পদত্যাগ করেছেন, ১৩১ জন চাকরি হারিয়েছেন এবং একজন মারা গেছেন।
তবে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের ১৪৪ জন এবং ২০২৪ সালের ২০০ প্রবেশনারি অফিসারের নিয়োগ যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছিল। ২০২৪ সালের ২০০ জনের মধ্যে চট্টগ্রামের বাসিন্দা ছিলেন ৩৬ জন।
মূল্যায়ন পরীক্ষায় ৪ হাজার ৬৮৫ জন ছাঁটাই
২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নিয়োগে অনিয়মের তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মীদের যোগ্যতা যাচাইয়ের জন্য মূল্যায়ন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ।
২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই পরীক্ষায় প্রাথমিকভাবে ৫ হাজার ৩৭৩ জনকে অন্তর্ভুক্ত করা হয়। তাদের মধ্যে ৪০২ জন পরীক্ষায় অংশ নেন এবং সবাই চাকরিতে বহাল রয়েছেন। অন্যদিকে ৪ হাজার ৯৭১ জন পরীক্ষায় অংশ নেননি। পরে আরও ২৮৭ জনকে মূল্যায়ন প্রক্রিয়ায় যুক্ত করা হয়।
পর্ষদের সিদ্ধান্তের ভিত্তিতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৪ হাজার ৬৮৫ জনকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে ৪ হাজার ৪৪০ জন চট্টগ্রামের বাসিন্দা। এছাড়া কক্সবাজারের ১৫৫, ঢাকার ১০ এবং অন্যান্য জেলার ৮০ জন রয়েছেন।
এর বাইরে বিভিন্ন অভিযোগে ১২১ জনকে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নবায়ন না করে ১ হাজার ১৯০ জনকে এবং অন্যান্য কারণে ১৩৬ জনকে চাকরিচ্যুত করা হয়। পাঁচ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
২০১৯ সালে সর্বোচ্চ নিয়োগ
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেওয়া হিসাব অনুযায়ী, ২০১৭ সালে ইসলামী ব্যাংকে ৩৬৭ জন নিয়োগ পান। ২০১৮ সালে ১ হাজার ১১৮, ২০১৯ সালে ২ হাজার ৪৬৭, ২০২০ সালে ২ হাজার ১১০, ২০২১ সালে ৮৬৫ এবং ২০২২ সালে ২ হাজার ১১৯ জন নিয়োগ দেওয়া হয়।
এ ছাড়া ২০২৩ সালে ৩৯৭ জন এবং ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ১ হাজার ৩৯২ জন নিয়োগ পেয়েছেন। অর্থাৎ ওই সময়ের মধ্যে এক বছরে সবচেয়ে বেশি নিয়োগ হয়েছে ২০১৯ সালে।
ব্যাংকের নিজস্ব মানবসম্পদ নীতিমালা অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে অন্তত দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ, লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়ার নিয়ম রয়েছে। লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পাওয়ার শর্তও রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নিয়োগের বড় একটি অংশে এসব প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
মুয়াজ/
পাঠকের মতামত:
- ইসলামী ব্যাংকের নিয়োগে বড় অনিয়ম, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- তেলের বাজারে বড় পতন, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দাম
- এনবিআরের সাবেক চেয়ারম্যানের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- এবার বাংলাদেশে খুলবে মেটার অফিস!
- শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন আজ
- বাংলাদেশের অর্থনীতিতে নতুন চাপের আভাস, এডিবির প্রতিবেদনে যা বলা হলো
- এনডিটিভির সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে একাধিক মন্তব্য হাসিনার
- ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের সাম্রাজ্য এখন যার হাতে
- হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত
- প্রধানমন্ত্রীর হোটেলের নিকটে বোমাভর্তি স্যুটকেস নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- ১ কোটি ৬৪ লাখ শেয়ার উপহার হিসেবে গ্রহণের ঘোষণা
- জেএমআই সিরিঞ্জ এর অফিসের ঠিকানা পরিবর্তন
- প্রাইম ব্যাংকের শেয়ার কিনবেন দুই পরিচালক, আসছে বড় লেনদেন
- প্রত্যর্পণ চুক্তি থেকে পাসপোর্ট; হাসিনার দেশে ফেরায় যত জটিলতা
- মাদরাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, জানা গেল নতুন তথ্য
- দুই ফান্ডের দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা জারি
- দলীয় বহিষ্কারের পরও কেন এমপি পদ বহাল, ব্যাখ্যা দিলেন স্পিকার
- ট্রাম্পের আয়োজনে নৈশভোজে তারেক রহমান ও জুবাইদা রহমান
- পাসপোর্ট হারালে যা করতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়ম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস, জানুন আজকের আবহাওয়া
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে মার্কেন্টাইল ব্যাংক
- পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ
- তাবলিগ শেষে থানায় ফিরে যা অঙ্গীকার করলেন দুই মাদক কারবারি
- তথ্যপ্রযুক্তি কোম্পানির ৬১ কোটি টাকার বিশাল অগ্রিম, যা বলল অডিটর
- জন্মতারিখ সংশোধনের আগে জেনে নিন ইসির নতুন নিয়ম
- ৪ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- মুসলিমদের নিয়ে বিজেপি নেতার মন্তব্যে নতুন বিতর্ক
- ‘এটা কি আইফোন ১৮?’—প্রশ্ন করেই নারীর ফোন নিয়ে দৌড়
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- টিভি চ্যানেলগুলো কভারেজ বন্ধ করতেই ‘ট্রাম্প টিভি’ চালু
- চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা
- ৫ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী টাকা!
- হঠাৎ কাবা শরিফের উপর ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখির আগমন
- ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে বদলি
- জাতিসংঘের অনুষ্ঠানে ইউনূস, বক্তব্যের পর যা ঘটল
- ২০২৭ সালের হজযাত্রীদের খরচ কমাতে সরকারের নতুন সিদ্ধান্ত
- ১০০০ টাকার নোট বাতিল না হলে হাইকোর্টে যাওয়ার ঘোষণা
- রিমান্ড শেষে কারাগারে নজরুলের স্ত্রী, তদন্তে মিলল ‘গুরুত্বপূর্ণ তথ্য’
- বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্কে নতুন প্রস্তাব, যা বললেন গভর্নর
- বাড়িতে ঝগড়ার পর ট্রাকে লিফট, এরপর কিশোরীর সঙ্গে যা ঘটল
- রিজভীর অভিযোগের জবাবে জামায়াতের কঠোর প্রতিক্রিয়া
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- ডিএসইর তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি পদে পরিবর্তন
- ডিসেম্বরের মধ্যে দুটি বড় পরিবর্তন আনছে ডিএসই
- উত্থান-পতনের দোলাচলে বাজার, লেনদেনে কিছুটা বাড়তি সতর্কতা
- ২২ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ডাইরেক্ট লিস্টিংয়ে ১০ কোম্পানি, লিস্টিং ফিতেও মিলবে ৫০ শতাংশ ছাড়
- ব্রোকারেজ হাউজের ব্যর্থতায় ক্ষতিগ্রস্তদের জন্য বড় ঘোষণা ডিএসইর
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ইসলামী ব্যাংকের নিয়োগে বড় অনিয়ম, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- এনবিআরের সাবেক চেয়ারম্যানের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- বাংলাদেশের অর্থনীতিতে নতুন চাপের আভাস, এডিবির প্রতিবেদনে যা বলা হলো
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে মার্কেন্টাইল ব্যাংক













