×
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ডিএসইর তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি পদে পরিবর্তন

২০২৬ সেপ্টেম্বর ২২ ১৫:২১:৫২
ডিএসইর তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি পদে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে যুক্ত তিনটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের একজন করে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ পিএলসি, এনবিএল সিকিউরিটিজ লিমিটেড এবং গেটওয়ে ইক্যুইটি রিসোর্সেস লিমিটেড।

ডিএসইর প্রকাশিত তথ্যমতে, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ পিএলসি (ডিএসই ট্রেক নম্বর ২২৪) তাদের অনুমোদিত প্রতিনিধি মো. আহমাদ জাহিদ জাকীকে প্রত্যাহার করেছে।

অন্যদিকে, এনবিএল সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর ২০৩) তাদের অনুমোদিত প্রতিনিধি মো. হাদিসুর রহমানকে প্রত্যাহার করেছে।

এছাড়া গেটওয়ে ইক্যুইটি রিসোর্সেস লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর ১৫৭) তাদের অনুমোদিত প্রতিনিধি মো. মোহাম্মদ জালাল উদ্দিনকে প্রত্যাহার করেছে।

ডিএসই নিউজে পৃথক পৃথক ঘোষণার মাধ্যমে তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের এ তথ্য জানানো হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে