×
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মাদরাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, জানা গেল নতুন তথ্য

২০২৬ সেপ্টেম্বর ২৩ ০৯:৪৩:১৫
মাদরাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, জানা গেল নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় এক মাদরাসা শিক্ষকের সঙ্গে এক নারীর কথিত আপত্তিকর আচরণের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে মাদরাসা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রায় দুই মিনিট ১০ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটির সত্যতা ও সম্পূর্ণ প্রেক্ষাপট নিয়ে তদন্ত চলছে। ফুটেজে একটি কক্ষে এক নারী ও ওই শিক্ষককে দেখা যায়। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেন জানান, প্রতিষ্ঠানের একটি কক্ষে থাকা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধারণ হয়। প্রাথমিকভাবে ঘটনাটি গত ২০ আগস্টের বলে জানা গেছে।

তিনি বলেন, ওই শিক্ষক মাদরাসায় নন-এমপিও শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি জানার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অধ্যক্ষ আরও জানান, ভিডিওতে থাকা নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও সংশ্লিষ্টদের ভূমিকা নির্ধারণ করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভিডিওর ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে ঘটনার প্রেক্ষাপট, ভিডিওর সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করা জরুরি। বর্তমানে মাদরাসা কর্তৃপক্ষ ও পুলিশ—দুই পক্ষেরই তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে