×
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৭:২৫:১৭
ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার সারা দেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে। তবে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত হয়নি। ফলে অধিকাংশ চাকরিজীবীর জন্য ২৩ সেপ্টেম্বর নিয়মিত কর্মদিবস হিসেবে গণ্য হবে।

সরকারের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহম মুসলিম পর্বের একটি ঐচ্ছিক ছুটি। অর্থাৎ এটি সাধারণ ছুটির তালিকায় নেই। তবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জিতে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নির্ধারণ করা হয়েছে।

এ কারণে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ওইদিন সব ধরনের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মচারীরাও ছুটি ভোগ করবেন।

এদিকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) অধীন ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বোর্ড, ময়মনসিংহের অধীন পিটিআইগুলোতেও ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পালন করা হবে।

অন্যদিকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৩ সেপ্টেম্বর সাধারণ ছুটি নয়। এসব প্রতিষ্ঠানে স্বাভাবিক নিয়মে দাপ্তরিক কার্যক্রম চলবে এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত কর্মদিবস হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।

ব্যাংক, বীমা, করপোরেট অফিসসহ বিভিন্ন বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্যও ২৩ সেপ্টেম্বর সাধারণ ছুটি প্রযোজ্য নয়। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব সিদ্ধান্ত ও কর্মসূচি অনুযায়ী পরিচালিত হবে।

অর্থাৎ, ২৩ সেপ্টেম্বর শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য ছুটি থাকলেও সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য এটি স্বাভাবিক কর্মদিবস। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে অবশ্য কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে