×
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৩:২৮:৫৯
১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালক শাদমান সাকিব ডিপ্রো তার মা ও কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডার জাকিয়া সুলতানার কাছ থেকে ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, স্টক এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে উপহার হিসেবে এই শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, এই হস্তান্তরের বিষয়টি গত ১৫ সেপ্টেম্বর ডিএসইর মাধ্যমে প্রথম জানানো হয়েছিল, এবং আজকের ঘোষণায় তা প্রাপ্তির চূড়ান্ত নিশ্চিতকরণ দেওয়া হলো।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে