×
ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপিতে বড় রদবদল, একসঙ্গে বদলি ৪ উচ্চপর্যায়ের কর্মকর্তা

২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৮:৩০:২৬
ডিএমপিতে বড় রদবদল, একসঙ্গে বদলি ৪ উচ্চপর্যায়ের কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ের চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব বদলির তথ্য জানানো হয়। এর মধ্যে গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসাইনকে সরিয়ে তার জায়গায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

অন্যদিকে, ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর গুলশানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলের ঘটনা নিয়ে পুলিশের গোয়েন্দা সক্ষমতা ও দায়িত্ব পালনের বিষয়টি আলোচনায় আসে। ওই ঘটনার পর গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর ধারাবাহিকতায় এবার গুলশান জোনের এডিসি পর্যায়েও পরিবর্তন আনা হলো। তবে কর্মকর্তাদের বদলির অফিস আদেশে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ পদে যোগ দেওয়ার পর সংশ্লিষ্ট জোন ও বিভাগের কার্যক্রম পরিচালনা করবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে