পুলিশের ভাতায় বড় পরিবর্তন, দেখে নিন বিস্তারিত হিসাব
নিজস্ব প্রতিবেদক: নতুন বেতন ও ভাতা কাঠামোয় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট ও পদে কর্মরত সদস্যদের জন্য আলাদা আলাদা বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসা, বাংলা নববর্ষ, বাড়িভাড়া, শিক্ষা সহায়ক, টিফিন, মোবাইল ও যাতায়াতসহ বিভিন্ন খাতের ভাতার হারও নির্ধারণ করা হয়েছে। সরকারি গেজেটে প্রকাশিত ‘চাকরি (বাংলাদেশ পুলিশ) (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ এসব বিধান উল্লেখ করা হয়েছে। নতুন ভাতার কাঠামোর বড় অংশ ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
বিশেষ ভাতার ক্ষেত্রে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এএসপি (কোয়ার্টার মাস্টার ও অ্যাডজুট্যান্ট) মাসে ২৯৭ টাকা এবং এএসআই (সশস্ত্র) হাবিলদার মেজর ও কোয়ার্টার মাস্টার হিসেবে ৬৬ টাকা পাবেন। জেলা পুলিশের অতিরিক্ত এসপি (সার্কেলের দায়িত্বপ্রাপ্ত) ৩০৩ টাকা এবং এএসপি (সার্কেলের দায়িত্বপ্রাপ্ত) ২৯২ টাকা বিশেষ ভাতা পাবেন।
বিশেষ শাখা ও জেলা এসবিতে এএসপি ৩৯৬ টাকা, পরিদর্শক ২৯৭ টাকা, এসআই ও সার্জেন্ট ২৯৭ টাকা, এএসআই ও এএসআই (সশস্ত্র) ৮৩ টাকা এবং কনস্টেবল ও গার্ড কনস্টেবল ৫০ টাকা করে বিশেষ ভাতা পাবেন। মেট্রোপলিটন পুলিশ এলাউয়েন্স হিসেবে এসআই ও সার্জেন্ট, এএসআই ও এএসআই (সশস্ত্র), নায়েক ও কনস্টেবল প্রত্যেকে মাসে ৬৬ টাকা পাবেন।
সিআইডি ও পিবিআইতে এএসপি ৩৯৬ টাকা, পরিদর্শক ২৯৭ টাকা, এসআই ২০৪ টাকা এবং এএসআই ও এএসআই (সশস্ত্র) ও কনস্টেবল ৫০ টাকা করে বিশেষ ভাতা পাবেন। প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এএসপি ৩৯৬ টাকা, পরিদর্শক ২৯৭ টাকা, এসআই ২০৪ টাকা এবং এএসআই ও এএসআই (সশস্ত্র) ৮৩ টাকা পাবেন। তবে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনুমোদিত ইন্সট্রাক্টর পদের বিপরীতেই এ ভাতা প্রযোজ্য হবে। এপিবিএনে এসপি ৯৯০ টাকা, অতিরিক্ত এসপি ৭৯২ টাকা এবং এএসপি ৬০৫ টাকা বিশেষ ভাতা পাবেন।
এ ছাড়া এপিবিএনে পরিদর্শক ২০৪ টাকা এবং এএসআই (সশস্ত্র) ৫০ টাকা অ্যাক্টিং এলাউয়েন্স পাবেন। একজন এসআই পরিদর্শকের স্থলে এবং একজন এএসআই (সশস্ত্র) এসআইয়ের স্থলে ৩০ দিনের বেশি দায়িত্ব পালন করলে এ ভাতা প্রাপ্য হবেন। স্পেশাল ব্রাঞ্চ ও জেলা এসবির নির্দিষ্ট বহিরাঙ্গন দায়িত্বে থাকা ঢাকা ও চট্টগ্রামের পরিদর্শক এবং এসআই ও সার্জেন্টরা মাসে ২০৪ টাকা নিঃশর্ত যাতায়াত ভাতা পাবেন। একই ধরনের দায়িত্বে সিআইডি ও পিবিআইয়ের পরিদর্শক এবং এসআই ও সার্জেন্টরাও ২০৪ টাকা পাবেন।
টেলিকম এলাউয়েন্স হিসেবে এএসপি ৪১৩ টাকা, পরিদর্শক ২৯৭ টাকা, এসআই ২০৪ টাকা, এএসআই ও এএসআই (সশস্ত্র) ১২৭ টাকা এবং কনস্টেবল ১১০ টাকা পাবেন। মাউন্টেড পুলিশে এএসআই (সশস্ত্র), নায়েক ও কনস্টেবল ৫০ টাকা করে এবং পিবিএক্স এলাউয়েন্স হিসেবে এএসআই ৮৩ টাকা ও কনস্টেবল ৫০ টাকা পাবেন। এসআই ও সব ইউনিটের সার্জেন্টরা মাসে ২৩৭ টাকা মোটরসাইকেল ভাতা পাবেন। সশস্ত্র শাখার কনস্টেবলদের জন্য সশস্ত্র শাখা ভাতা নির্ধারণ করা হয়েছে ১৭ টাকা।
পুলিশের পোশাকধারী শাখায় কিট ভাতার হারও নির্ধারণ করা হয়েছে। এএসপি থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা প্রারম্ভিক কিট ভাতা হিসেবে ১১ হাজার ৭৮৭ টাকা এবং বার্ষিক নবায়নে ৭ হাজার ২৪৯ টাকা পাবেন। আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক ছাড়া অন্যান্য পুলিশ পরিদর্শকরা প্রারম্ভিকভাবে ৫ হাজার ৮৯১ টাকা এবং বার্ষিক নবায়নে ৪ হাজার ৮৩৫ টাকা পাবেন।
এসবি, ডিএসবি, সিআইডি ও ডিটিএসে এসআইদের প্রারম্ভিক কিট ভাতা ১ হাজার ৯৬৪ টাকা এবং বার্ষিক নবায়ন ভাতা ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এএসআই, এএসআই (সশস্ত্র) এবং সব ইউনিটের কনস্টেবলরা প্রারম্ভিকভাবে ১ হাজার ৩৮৬ টাকা এবং বার্ষিক নবায়নে ৭৮৭ টাকা পাবেন। একজন কর্মকর্তা চাকরিজীবনে একবার প্রারম্ভিক কিট ভাতা পাবেন। তবে পদোন্নতির কারণে উচ্চতর প্রারম্ভিক ভাতা প্রাপ্য হলে আগের ও নতুন হারের পার্থক্য পাওয়ার সুযোগ থাকবে।
অন্যান্য ভাতার মধ্যে সব ইউনিটের এসআই ও সার্জেন্ট থেকে কনস্টেবল পর্যন্ত সদস্যরা ধোলাই ও চুল কাটার জন্য মাসে ১০০ টাকা পাবেন। সব ড্রাইভার ৬৬ টাকা ড্রাইভিং এলাউয়েন্স, ক্লিনার কনস্টেবল ৩৩ টাকা, আর্মরার কনস্টেবল ৩৩ টাকা এবং বিউগলার কনস্টেবল ১৭ টাকা করে সংশ্লিষ্ট ভাতা পাবেন। নার্সিং কনস্টেবলদের জন্য নার্সিং এলাউয়েন্স নির্ধারণ করা হয়েছে ৩৩ টাকা। সিঙ্গেল রেশনপ্রাপ্ত সদস্যরা, এপিবিএন ছাড়া, জনপ্রতি মাসে ৫৬১ টাকা দৈনিক বা খোরাকী ভাতা পাবেন।
বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত কর্মচারীদের ট্রাফিক এলাউয়েন্স মাসে ৩ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ১ জুলাই ২০২৬ বা তার পর যোগদানকারীরা ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বিদ্যমান হারে সর্বোচ্চ ৩ হাজার ২৫০ টাকা পাবেন।
চিকিৎসা ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামোয় কর্মচারীরা ৫০ বছর বয়স পর্যন্ত মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছর ১ দিন বয়স থেকে পিআরএল শেষ হওয়া পর্যন্ত ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন। অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের বয়স অনুযায়ী চিকিৎসা ভাতার পরিমাণ হবে ৩ হাজার থেকে ৬ হাজার টাকা। ৫০ বছর পর্যন্ত ৩ হাজার, ৫০ বছর ১ দিন থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার, ৬০ বছর ১ দিন থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সে মাসে ৬ হাজার টাকা দেওয়া হবে।
বাংলা নববর্ষ ভাতার ক্ষেত্রেও নতুন হার নির্ধারণ করা হয়েছে। সব কর্মচারী আহরিত মূল বেতনের ১৫ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা পাবেন। নির্ধারিত নিয়ম অনুযায়ী মাসিক নিট পেনশনগ্রহণকারী অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীরাও এ সুবিধা পাবেন।
বিবাহিত কনস্টেবলদের বাড়িভাড়া ভাতার ক্ষেত্রেও নতুন বিধান রয়েছে। ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন হার কার্যকর হবে। সরকারি বাসস্থান বরাদ্দ না পাওয়া এবং ব্যারাকে না থাকা বিবাহিত কনস্টেবলদের ক্ষেত্রে গ্রেড ও কর্মস্থলের ওপর ভিত্তি করে মূল বেতনের ৩৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে। সরকারি বাসস্থান না পাওয়া কিন্তু ব্যারাকে থাকা বিবাহিত কনস্টেবলরা মূল বেতনের ৪০ শতাংশ এবং অবিবাহিত কনস্টেবলরা ২০ শতাংশ বাড়িভাড়া পাবেন।
কনস্টেবল ছাড়া অন্য পুলিশ সদস্যদের জন্য ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩০ জুন ২০২৬-এ প্রচলিত হারে বাড়িভাড়া কার্যকর থাকবে। এরপর ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন হারে বাড়িভাড়া দেওয়া হবে। গ্রেড ও কর্মস্থলের ধরন অনুযায়ী ঢাকায় সর্বোচ্চ ৬০ শতাংশ এবং অন্যান্য নির্ধারিত এলাকা ও গ্রেড অনুযায়ী ভিন্ন হারে এ সুবিধা নির্ধারণ করা হয়েছে।
সন্তানদের জন্য শিক্ষা সহায়ক ভাতাও রাখা হয়েছে। সন্তানপ্রতি মাসে ৫০০ টাকা এবং সর্বোচ্চ দুই সন্তানের জন্য ১ হাজার টাকা শিক্ষা সহায়ক ভাতা পাবেন কর্মচারীরা। বয়সের সনদ দাখিল সাপেক্ষে ২৩ বছর বয়স পর্যন্ত সন্তান এ সুবিধার আওতায় থাকবে। ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মাসে ৫০০ টাকা টিফিন ভাতা পাবেন। তবে প্রতিষ্ঠান থেকে লাঞ্চ ভাতা বা বিনামূল্যে দুপুরের খাবার দেওয়া হলে টিফিন ভাতা পাওয়া যাবে না।
চলতি বা অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য মাসে ১ হাজার ৫০০ টাকা কার্যভার ভাতা দেওয়া হবে। ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীর কর্মস্থল সিটি করপোরেশন এলাকায় হলে মাসে ৬০০ টাকা যাতায়াত ভাতা পাবেন। মোবাইল ভাতা হিসেবে ১ম থেকে ৫ম গ্রেডের কর্মচারীরা মাসে ৫০০ টাকা এবং ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ১৫০ টাকা পাবেন।
পাহাড়ি, হাওড়, দ্বীপ ও চর এলাকায় কর্মরতদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। পার্বত্য জেলার সদর ও সদর উপজেলায় কর্মরতরা মূল বেতনের ২০ শতাংশ হারে সর্বোচ্চ ৫ হাজার টাকা এবং অন্যান্য উপজেলায় সর্বোচ্চ ৫ হাজার ৫০০ টাকা পাহাড়ি ভাতা পাবেন। হাওড়, দ্বীপ ও চর এলাকায় কর্মরতরা মূল বেতনের ২০ শতাংশ হারে সর্বোচ্চ ৫ হাজার টাকা মাসিক ভাতা পাবেন। প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কাজে প্রেষণে থাকা ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মচারীরা মূল বেতনের ১০ শতাংশ হারে মাসিক প্রেষণ ভাতা পাবেন।
প্রতিবন্ধী হিসেবে নিবন্ধিত সন্তানের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। এ ক্ষেত্রে মাসে ৩ হাজার টাকা হারে সর্বোচ্চ দুই সন্তানের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান ভাতা দেওয়া হবে।
নতুন বেতনস্কেল কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের অনলাইনে বেতন নির্ধারণ করতে হবে। এ জন্য আইবাস++ ব্যবস্থার ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। গেজেটেড কর্মচারীরা ইউজার আইডি ও পাসওয়ার্ড এবং নন-গেজেটেড কর্মচারীরা জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করবেন। নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ওটিপির মাধ্যমে তথ্য যাচাইয়ের পর বেতন নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন হবে।
নতুন আদেশে ২০১৫ সালের ‘চাকরি (বাংলাদেশ পুলিশ) (বেতন ও ভাতাদি) আদেশ’ রহিত করা হয়েছে। তবে আগের আদেশের যেসব ভাতা ও সুবিধা নতুন আদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেগুলো বহাল থাকবে।
মুসআব/
পাঠকের মতামত:
- পুলিশের ভাতায় বড় পরিবর্তন, দেখে নিন বিস্তারিত হিসাব
- প্রথমবারের মতো সব সরকারি কর্মচারী পাবেন যে ভাতা
- ব্যাংকিং খাত এখন ‘প্রিক্যারিয়াস’, খেলাপি ঋণ আরও বাড়তে পারে
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির এজিএম
- আগামী ১০ বছরে যে চাকরিগুলোর চাহিদা বাড়তে পারে
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে নতুন পে-স্কেলে যা আছে
- অবশেষে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- ‘খোকন মামুর এই অবস্থা হতো না’
- জেমিনিকে পরীক্ষা করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনা
- ১০ দিনেও সন্ধান নেই একই পরিবারের দুই গৃহবধূর
- মানুষের চোখ এত নিখুঁত, কোরআনের মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- সরকারি চাকরিজীবীদের সুখবর, আজই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- লংমার্চে নাহিদের কড়া বক্তব্য, টার্গেট তারেক রহমান
- গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন শর্ত ট্রাম্প প্রশাসনের
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
- মাহবুবার হলফনামায় ব্যারিস্টার লেখা নিয়ে নতুন ব্যাখ্যা
- আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নতুন সমীকরণ
- ব্যাংক-বীমা-সিমেন্টের শেয়ারে সুখবর, সপ্তাহজুড়ে শেয়ারবাজারের চিত্র
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- কিম জং উনের বিলাসী জীবনের অজানা তথ্য
- বাংলাদেশও পেতে পারে ১২৩ কোটি টাকা, ফিফাকে চিঠি
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে কারণে বাড়ে বাংলাদেশের বাজারের খরচ
- দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম পাবেন যেসব খাবারে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের সর্বশেষ দর
- বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ
- হাসিনা আমলের চুক্তি নিয়ে ঢাকাকে দিল্লির হুমকি
- ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার নতুন খবর
- আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ
- নিজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ হালিম মিয়ার
- বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
- আজ শনিবার, দেখে নিন নামাজের সময়সূচি
- আজকের টাকার রেট: বড় লাফে বাড়ল ব্রিটিশ পাউন্ড
- ঝাড়ু মিছিল ও অবাঞ্ছিত ঘোষণার বিরুদ্ধে নতুন জবাব রুমিন ফারহানার
- চার কোম্পানির বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি
- আগামী সপ্তাহে আসছে দুই কোম্পানির ইপিএস-ডিভিডেন্ড
- স্পেনের নতুন দল ঘোষণা, নেই বিশ্বকাপজয়ী ৪ ফুটবলার
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের শাস্তি, প্রকাশ্যে তালিকা
- সরকারি চাকরিজীবীদের জন্য একসঙ্গে বদলাচ্ছে ৭ নিয়ম
- হাসিনার বৈঠক বাতিল নিয়ে যা জানা গেল
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- স্বাস্থ্যসেবা নাকি বড় ব্যবসা; ভারতের চিকিৎসা খাত নিয়ে নতুন বিতর্ক
- ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় নিয়ে নতুন পূর্বাভাস, জানুন সম্ভাব্য গতিপথ
- দাম বাড়ানোর পরও কেন বাজারে নেই সয়াবিন তেল?
- মধ্যপ্রাচ্যের হামলার আঁচ বাংলাদেশে, সামনে বড় চাপ
- ভেতরে নারী বাইরে নারী, মাঝখানে ‘ওসি’ মাহবুব
- তারেক রহমানের ভারত সফর ঘিরে নতুন সমীকরণ, যা জানা গেল
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
জাতীয় এর সর্বশেষ খবর
- পুলিশের ভাতায় বড় পরিবর্তন, দেখে নিন বিস্তারিত হিসাব
- প্রথমবারের মতো সব সরকারি কর্মচারী পাবেন যে ভাতা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে নতুন পে-স্কেলে যা আছে













