×
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাসে ওঠার পর সিট বাছাইয়ে ভুল করবেন না, জেনে নিন নিরাপদ অবস্থান

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৭:২৬:২৩
বাসে ওঠার পর সিট বাছাইয়ে ভুল করবেন না, জেনে নিন নিরাপদ অবস্থান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘপথে বাসে ভ্রমণের সময় অনেকেই আসন বাছাইয়ের ক্ষেত্রে নিরাপত্তাকে গুরুত্ব দেন। সাধারণত বাসের মাঝামাঝি সারির আসনকে তুলনামূলক নিরাপদ ও আরামদায়ক মনে করেন যাত্রীরা। তবে দুর্ঘটনা যেকোনো সময় ঘটতে পারে, তাই কোনো নির্দিষ্ট আসনকে সম্পূর্ণ নিরাপদ বলা যায় না।

আন্তর্জাতিক গবেষণা ও সেফটি রিপোর্টের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে বাসের মাঝামাঝি সারির আইল সিটকে তুলনামূলক নিরাপদ মনে করা হয়। এর একটি কারণ হলো, দুর্ঘটনায় বাসের সামনের বা পেছনের অংশে আঘাত লাগার ঝুঁকি তুলনামূলক বেশি থাকতে পারে। মাঝামাঝি অংশে বসলে সামনের ও পেছনের দিক থেকে আসা আঘাতের প্রভাব কিছুটা কম হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাসের সামনের অংশে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আবার পেছনের অংশে অন্য কোনো যানবাহনের ধাক্কা লাগার ঝুঁকিও থাকে। নিয়ন্ত্রণ হারিয়ে বাস গাছ, বৈদ্যুতিক খুঁটি, পিলার বা দেয়ালের মতো কোনো স্থাপনার সঙ্গে ধাক্কা খেলেও সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে মাঝের সারির আসনকে তুলনামূলক নিরাপদ হিসেবে বিবেচনা করেন অনেকে।

জানালার পাশের আসনের তুলনায় আইল সিটকেও কিছু ক্ষেত্রে সুবিধাজনক মনে করা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জানালার পাশের আসনে বসলে বাইরে থেকে আসা কোনো বস্তুর আঘাত পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অন্যদিকে আইল সিটে বসলে জরুরি পরিস্থিতিতে বাস থেকে বের হওয়ার ক্ষেত্রে তুলনামূলক সহজ সুযোগ পাওয়া যেতে পারে।

তবে বাসের নিরাপত্তা শুধু আসনের অবস্থানের ওপর নির্ভর করে না। দুর্ঘটনার ধরন, সংঘর্ষের স্থান ও পরিস্থিতির ওপর ক্ষয়ক্ষতির মাত্রা পরিবর্তিত হতে পারে। তাই মাঝের সারির আইল সিটকে তুলনামূলক নিরাপদ বলা হলেও এটিকে নিশ্চয়তা হিসেবে দেখার সুযোগ নেই।

যাদের আসন বেছে নেওয়ার সুযোগ থাকে, তারা দীর্ঘ ভ্রমণের সময় মাঝামাঝি সারির আইল সিট বিবেচনা করতে পারেন। আর যেকোনো আসনে বসার ক্ষেত্রে নিরাপদ ও সতর্কভাবে যাত্রা করাই গুরুত্বপূর্ণ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে