×
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৩:১২:০৩
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হচ্ছে- মারিকো বাংলাদেশ ও বেস্ট হোল্ডিংস লিমিটেড।

সূত্র মতে, মারিকো বাংলাদেশের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং হয়েছে, সঙ্গে স্থিতিশীল (স্টেবল) আউটলুক। কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ জুন, ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্য এবং রেটিং তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

বেস্ট হোল্ডিংসের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে, সঙ্গে স্থিতিশীল (স্টেবল) আউটলুক।

কোম্পানিটির ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের হালনাগাদকৃত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে