×
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

এক  ঘন্টার মধ্যে যে কোম্পানির শেয়ার ক্রয়েই ব্যাপক মুনাফা

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৩:০৭:০৩
এক  ঘন্টার মধ্যে যে কোম্পানির শেয়ার ক্রয়েই ব্যাপক মুনাফা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে লেনদেন শেষ হতে আর বাকি আছে দুই ঘন্টা। এর মধ্যে যে কোম্পানির শেয়ার করলেই উল্লেখযোগ্য হারে মুনাফা পাওয়া যাবে। শেয়ারবাজার তালিকাভুক্ত তালিকাভুক্ত কোম্পানিটি হলো ওয়ালটন হাইটেক। গতকাল থেকেই স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে, যা আজ শেষ দিন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সুত্রে এ তথ্য জানা গেছে।

রেকর্ড ডেটের কারণে আগামী ২০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। অর্থাৎ এদিন কোম্পানিটির শেয়ারের মালিকানা নির্ধারণ হবে। এর মধ্যে যাদের হাতে শেয়ার থাকবে তারাই হবে মুনাফা পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ১৮ টাকা করে পাবে। এছাড়া, প্রতি ১০টি শেয়ারের বিপরীতে ১টি শেয়ার পাবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ টাকা ৭৫ পয়সা, আগের বছর ছিল ৩১ টাকা ১১ পয়সা ।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮১ টাকা ২৬ পয়সা।

আগামী ১৫ অক্টোবর, দুপুর ১২টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে