×
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন, কার্যকর নতুন মূল্য

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১১:৫১:২৭
সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন, কার্যকর নতুন মূল্য

নিজস্ব প্রতিবেদক: দেশে নিম্নস্তরের সিগারেটের দাম আরও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১০ শলাকা নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানো হলেও অন্যান্য স্তরের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এর ফলে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকার সিগারেটের দাম ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০ টাকা ও তদূর্ধ্ব বহাল থাকছে।

সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছিল।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকার সিগারেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে এই স্তরে আরও ৩ টাকা বাড়িয়ে সর্বনিম্ন খুচরা মূল্য ৬৫ টাকা নির্ধারণ করা হলো।

অন্যদিকে বাজেটে মধ্যম স্তরের সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।নতুন প্রজ্ঞাপনের ফলে বর্তমানে নিম্নস্তরের সিগারেট ছাড়া অন্যান্য স্তরের নির্ধারিত মূল্য অপরিবর্তিত থাকছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে