×
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

১৫ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৪:৪২:৪৩
১৫ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ইয়াকিন পলিমারের।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকা ৭০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আল-হাজ টেক্সটাইল মিলস্‌-এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৬ টাকা ৪০ পয়সা বা ৯.৯৭ শতাংশ, দাঁড়িয়েছে ৭০ টাকা ৬০ পয়সায়।

আর ১৬ টাকা বা ৯.৯৬ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ওরিয়ন ইনফিউশন, দিনশেষে যার দর দাঁড়ায় ১৭৬ টাকা ৭০ পয়সায়।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শমরিতা হসপিটাল ৯.৯০ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্স ৯.৮৭ শতাংশ, লুব-রেফ ৯.৭৬ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ৯.১৭ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ৯.০৯ শতাংশ, সৈয়দপুর ইন্সুরেন্স ৮.৬৭ শতাংশ ও সোনারগাঁও টেক্সটাইল ৮.৫৮ শতাংশ দর বেড়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে