×
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

দুই প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৫:২৮:৫৭
দুই প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসি এবং পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। রেনাটার দীর্ঘমেয়াদি রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের দীর্ঘমেয়াদি রেটিং ‘এএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-২’ নির্ধারণ করা হয়েছে। উভয় রেটিংয়ের ক্ষেত্রেই পূর্বাভাস রাখা হয়েছে ‘স্থিতিশীল’।

ডিএসই সূত্রে জানা গেছে, আলফা ক্রেডিট রেটিং পিএলসি রেনাটার নজরদারি রেটিং দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ নির্ধারণ করেছে। একই সঙ্গে কোম্পানিটির রেটিংয়ের পূর্বাভাস ‘স্থিতিশীল’ রাখা হয়েছে।

২০২৪-২০২৫ অর্থবছরের ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৬ সালের মার্চে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ২০২৬ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে রেনাটার এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের দীর্ঘমেয়াদি রেটিং ‘এএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-২’ নির্ধারণ করেছে। বন্ডটির রেটিংয়ের পূর্বাভাসও ‘স্থিতিশীল’ রাখা হয়েছে।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ডটির নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নিয়ে পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে