×
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৫:১৬:০৯
শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : মাত্র দুই কর্মদিবসের মধ্যে শেয়ার ক্রয় করলে বা ধরে রাখলেই বোনাস হিসেব শেয়ারপ্রতি ১৮ টাকা নগদ পাবে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। একই সঙ্গে পাওয়া যাবে ১০টি শেয়ারের বিপরীতে ১টি বোনাস শেয়ার। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি হলো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২০ সেপ্টেম্বর কাম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট। রেকর্ড ডেটের কারণে এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। আর এর আগে আগামীকাল এবং ১৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে।

আর এই স্পট মার্কেটে লেনদেন চলাকালিন সময়ে কোম্পানিটির শেয়ার ক্রয় করতে হবে। তাহলেই কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড পাওয়া যাবে। আর যারা এ সময়ে শেয়ার ক্রয় করতে ব্যর্থ হবে বা বিক্রি করবে তারা ওই বোনাস থেকে বঞ্চিত হবেন।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ১৮ টাকা করে পাবে। এছাড়া, প্রতি ১০টি শেয়ারের বিপরীতে ১টি শেয়ার পাবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ টাকা ৭৫ পয়সা, আগের বছর ছিল ৩১ টাকা ১১ পয়সা ।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮১ টাকা ২৬ পয়সা।

আগামী ১৫ অক্টোবর, দুপুর ১২টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে