×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

এপেক্স শোরুমে আগুন, বিপাকে বিনিয়োগকারীরা

২০২৬ সেপ্টেম্বর ১০ ১১:৩৭:৫৬
এপেক্স শোরুমে আগুন, বিপাকে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে অবস্থিত এপেক্স শোরুমের তৃতীয় ও চতুর্থ তলায় আজ সকাল ১০টার দিকে আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে ভবনটির বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে, যার প্রভাবে পার্শ্ববর্তী ভবনে অবস্থিত ঢাকা ব্যাংক, ঢাকা ব্যাংক ব্রোকারেজ হাউজ, আইডিএলসি ব্রোকারেজ হাউজ ও ব্র্যাক ইবিএল ব্রোকারেজ হাউজের কার্যক্রম ও শেয়ার ট্রেডিং ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় নির্ধারিত সময়ে ট্রেড করতে না পেরে অনেক বিনিয়োগকারী লোকসানের মুখে পড়েছেন। বিশেষত কম্পিউটার-নির্ভর বিনিয়োগকারীরা লেনদেন করতে পারছেন না, যদিও মোবাইলে সুযোগ থাকা কেউ কেউ সীমিত পরিসরে লেনদেন চালিয়ে যাচ্ছেন।

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা বলছেন, বাজারের গুরুত্বপূর্ণ সময়ে এমন বিদ্যুৎ বিভ্রাটে বড় আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। দ্রুত বিদ্যুৎ ও কার্যক্রম স্বাভাবিক না হলে লোকসানের পরিমাণ আরও বাড়তে পারে বলে তাদের আশঙ্কা।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে