×
ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

হাসিনার সিদ্ধান্তে কলকাতায় হেলালের বাসার গোপন বৈঠক প্রকাশ্যে

২০২৬ সেপ্টেম্বর ০৯ ১৯:০২:০৯
হাসিনার সিদ্ধান্তে কলকাতায় হেলালের বাসার গোপন বৈঠক প্রকাশ্যে

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে এক ধরণের স্থবিরতা ও অস্থিরতা দেখা দিয়েছে। দলের অন্দরে এখন নেতৃত্বের টানাপোড়েন স্পষ্ট। কলকাতার এক বৈঠকে শেখ হাসিনা শেখ ফজলুল করিম সেলিমকে দলের সভাপতিত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিলে দলের অনেক প্রবীণ ও জ্যেষ্ঠ নেতা এর তীব্র বিরোধিতা করেন। তাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে দলের কার্যক্রমে শেখ সেলিম সেভাবে সক্রিয় ছিলেন না, তাই তাকে এই পদে বসানো দলের জন্য সুখকর হবে না।

শেখ হাসিনার এই সিদ্ধান্ত দলের একাংশের মাঝে বড় ধরনের অসন্তোষ সৃষ্টি করেছে। অনেক জ্যেষ্ঠ নেতা প্রকাশ্যে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশ্ন তুলেছেন যে, দলের সাধারণ সম্পাদক ও অন্যান্য সিনিয়র নেতাদের বাদ দিয়ে এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো। তাদের দাবি, শেখ সেলিমকে দলের নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্তটি দলের গঠনতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতিতে দলের ভেতরেই এখন দুই ধরনের মেরুকরণ তৈরি হয়েছে। এক পক্ষ শেখ সেলিমের নেতৃত্ব মেনে নিতে নারাজ, অন্যদিকে দলের একটি অংশ তাকেই এখন সবচেয়ে নির্ভরযোগ্য মনে করছে।

দলীয় নেতৃত্বের এই সংকটকে ঘিরে দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বিষয়টিকে 'গঠনতান্ত্রিক' বলে অভিহিত করেছেন। তার যুক্তি অনুযায়ী, সভাপতি যখন দায়িত্ব পালনে অক্ষম হন, তখন সভাপতির মণ্ডলীর জ্যেষ্ঠ সদস্যই দায়িত্ব পান। সেই বিবেচনায় শেখ সেলিমই সবচেয়ে উপযুক্ত। কিন্তু বিরোধীরা বলছেন, রাজনীতির মাঠে যার দীর্ঘ দিনের অভিজ্ঞতা নেই বা দলের সাথে যাদের নিয়মিত সাংগঠনিক যোগাযোগ নেই, তাদেরকে এই গুরুত্বপূর্ণ পদে বসানো হলে দল আরও ক্ষতিগ্রস্ত হবে।

শেখ হাসিনার এই ধরনের দ্বিমুখী ও অপরিকল্পিত সিদ্ধান্ত আওয়ামী লীগকে আরও সংকটের দিকে ঠেলে দিচ্ছে। ৫ আগস্টের পর দলটির ওপর যে জনরোষ তৈরি হয়েছে, তার সাথে দলের অভ্যন্তরীণ নেতৃত্বের এই কোন্দল যোগ হয়ে পরিস্থিতিকে জটিল করে তুলেছে। দলের কর্মীরা আজ দ্বিধাবিভক্ত; একদিকে তারা দলের পুনর্গঠন চায়, অন্যদিকে শীর্ষ নেতাদের আত্মগোপনে থাকা বা ভারতমুখী অবস্থানে তারা মানসিকভাবে বিপর্যস্ত। সব মিলিয়ে, আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের সমীকরণ এখন একটি বড় ধরণের অনিশ্চয়তার বৃত্তে আটকা পড়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে