মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সহজ করতে ডিএসইর নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক : ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট সৃষ্টি ও রিডেম্পশন কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে ওয়েবভিত্তিক অর্ডার কালেকশন সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। এ উদ্যোগের অংশ হিসেবে গতকাল ৭ সেপ্টেম্বর ২০২৬ একটি কর্মশালার আয়োজন করেছে দেশের প্রধান শেয়ারবাজারের এ স্টক এক্সচেঞ্জ।
ডিএসইর প্ল্যাটফর্মের মাধ্যমে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্রয় বা সৃষ্টি এবং বিক্রয়/রিডেম্পশন বা পুনঃক্রয় কার্যক্রম পরিচালনার জন্য একটি সমন্বিত ও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহমুদুল হক, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের জেনারেল ম্যানেজার সাইয়িদ মাহমুদ জুবায়ের।
এ ছাড়া কর্মশালায় বিএসইসির মিউচুয়াল ফান্ড, কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম (সিআইএস) ও সিকিউরিটাইজেশন বিভাগের কর্মকর্তারা এবং ডিএসইর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির কমিশনার মো. নাফিজ আল তারিক ডিএসইর এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এই প্ল্যাটফর্ম দেশের মিউচুয়াল ফান্ড শিল্পকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিনিয়োগকারীদের কার্যকর সুবিধা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভূমিকা রাখবে।
তিনি মিউচুয়াল ফান্ড শিল্পকে আরও শক্তিশালী করা এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে প্রযুক্তিনির্ভর উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, বিনিয়োগকারীদের জন্য সমন্বিত সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের বিনিয়োগ পোর্টফোলিওতে বৈচিত্র্য আনার সুযোগ তৈরি করে এক্সচেঞ্জকে আধুনিকায়নের একটি সুস্পষ্ট ভিশন রয়েছে ডিএসইর।
তিনি বলেন, প্রস্তাবিত প্ল্যাটফর্মের উন্নয়ন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের প্রক্রিয়াকে আরও সহজ, সুবিধাজনক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কর্মশালায় ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার সাইয়িদ মাহমুদ জুবায়ের প্রস্তাবিত ওয়েবভিত্তিক অর্ডার কালেকশন সিস্টেমের বিভিন্ন বৈশিষ্ট্য, কার্যক্রমের কাঠামো এবং এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।
ডিএসইর এ উদ্যোগ বাস্তবায়িত হলে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড খাতের বিকাশের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্রয় ও রিডেম্পশনের আরও সহজ, কার্যকর এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এ উদ্যোগ পুঁজিবাজারের অবকাঠামো আধুনিকায়ন এবং বিনিয়োগকারীদের জন্য বৈচিত্র্যময় আর্থিক পণ্য ও সেবা চালুর ক্ষেত্রে ডিএসইর বৃহত্তর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রস্তাবিত প্ল্যাটফর্ম চালু হলে বিনিয়োগকারীরা ডিএসইর ওয়েবভিত্তিক ব্যবস্থার আওতায় সহজেই ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্রয় ও রিডেম্পশন করতে পারবেন। এতে মিউচুয়াল ফান্ড পণ্যে বিনিয়োগকারীদের প্রবেশাধিকার আরও সহজ হওয়ার পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগের বৈচিত্র্যও বাড়বে।
ডিএসই জানিয়েছে, প্রস্তাবিত প্ল্যাটফর্মটি ডেস্কটপ ও মোবাইল—উভয় ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হবে।
প্রস্তাবিত ব্যবস্থায় ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রয় ও রিডেম্পশন বা পুনঃক্রয় সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজার কর্তৃক ঘোষিত বা নির্ধারিত মূল্যে সম্পন্ন হবে। এ সংক্রান্ত কার্যক্রম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুসারে পরিচালিত হবে।
এ ব্যবস্থায় ডিএসইর প্রতিটি স্টক ব্রোকার সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজারের সেলিং বা ডিলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে প্ল্যাটফর্মের মাধ্যমে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রয়, রিডেম্পশন বা পুনঃক্রয় কার্যক্রমে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করবে।
এসএ খান/
পাঠকের মতামত:
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সহজ করতে ডিএসইর নতুন উদ্যোগ
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়িয়ে নতুন তারিখ ঘোষণা
- নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়ে সরকারের অবস্থান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- এক পদ, এক পেনশন; পে-স্কেলে বড় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- হজযাত্রীদের জন্য সৌদির নতুন নিয়মে যা আছে
- নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার!
- আইফোন ১৮-তে বড় চমক? ১৭ প্রো কেনার আগে জেনে নিন
- এক নোটিশেই চাকরি হারালেন কেয়া গ্রুপের শ্রমিকরা
- শেখ হাসিনাকে নিয়ে ভারতের ‘কঠোর’ অবস্থান জানালো মোদি
- উমরাহ পালনে মক্কায় গিয়ে হাসনাতের সামনে একের পর এক অভিযোগ
- প্রধানমন্ত্রী দুঃখিত, কিন্তু মন্ত্রীর ব্যাখ্যা শুনে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার
- পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- লুটপাট, অনিয়ম ও আস্থার সংকটে ১৩ জীবন বিমা কোম্পানি
- সরকারি আইন বনাম শরিয়ত: হেবা নিয়ে যে প্রশ্নে তৈরি হয়েছে বিতর্ক
- ০৮ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ফারইস্ট ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- ০৮ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- পতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজার নিয়ে বাড়ছে উদ্বেগ
- ০৮ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ব্যাংকে চাকরিতে বড় পরিবর্তন, নিয়োগে আসছে নতুন নিয়ম
- মেয়াদি ফান্ড আর থাকছে না! রূপালী ব্যাংক নিয়ে নতুন উদ্যোগ
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- আবারও বাড়ল সিগারেটের দাম, কোন স্তরে কত—জেনে নিন
- বাঁধনের ওপর হা'মলা', লাইভে সাইমনের বিস্ফোরক মন্তব্য! (ভিডিও)
- এনবিআরের নতুন আদেশ ঘিরে পোশাকশিল্পে উদ্বেগ, জরুরি বৈঠকের দাবি
- মেয়ের পরিচয়ে নিজের স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
- মায়ের কাছে ক্ষমা চেয়ে পোস্ট, এরপর যা ঘটল মেঘমল্লারের সঙ্গে
- মা-বাবার সম্পত্তি নিয়ে নতুন আইন, ক্ষুব্ধ জামায়াত ও ইসলামী আন্দোলন
- বন্ধ-মেয়াদি থেকে উন্মুক্ত-মেয়াদি ফান্ডে রূপান্তরে এসজিএমের তারিখ নির্ধারণ
- ফোন দিনে কয়বার চার্জ দেবেন? ব্যাটারি ভালো রাখতে জেনে নিন সঠিক নিয়ম
- বদলে যাচ্ছে নিয়ম, সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- দীর্ঘ অপেক্ষার পর টাকা হাতে, প্রথম দিনেই ২৫০ কোটি উত্তোলন
- আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাস প্রকাশ
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- বাতিল হবে ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা
- আবারও খ্রিষ্টান নারীকে বিয়ে করতে যাচ্ছেন হাসিনা পুত্র জয়
- আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে হাসিনা জয়ের দ্বন্দ্ব
- অভিনেত্রী বাঁধনের গায়ে হাত, ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা
- ৮ সেপ্টেম্বর সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- আমেরিকার ভিসায় বাংলাদেশিদের নতুন হিসাব
- পাকিস্তানের এক পদক্ষেপেই ভারতের কান্নাকাটি
- শেখ হাসিনার গোপন পরিকল্পনা এবার প্রকাশ্যে
- শেখ সেলিম সভাপতি হতেই ফের আলোচনায় নায়িকা নিপুণ
- বাংলাদেশ সীমান্তে ভয়ংকর কিছু ঘটাচ্ছে ভারত!
- আওয়ামী লীগের নেতৃত্ব বদল, আলোচনায় যেসব নাম
- আজকের নামাজের সময়সূচি
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম
- বাজেয়াপ্ত হবে হাসিনার সম্পদ, সম্পদের উত্তরাধিকার হবেন যারা
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সংকটাপন্ন ন্যাশনাল ব্যাংকের নেতৃত্বে বিতর্কিত এমডি আনার তোড়জোড়
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সহজ করতে ডিএসইর নতুন উদ্যোগ
- নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার!
- লুটপাট, অনিয়ম ও আস্থার সংকটে ১৩ জীবন বিমা কোম্পানি
- ০৮ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ফারইস্ট ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক











