×
ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

এক ক্লিকেই জানা যাবে বিয়ে-তালাকের তথ্য

২০২৬ সেপ্টেম্বর ০৯ ১৭:০১:২৩
এক ক্লিকেই জানা যাবে বিয়ে-তালাকের তথ্য

নিজস্ব প্রতিবেদক : বাল্যবিবাহ, বহুবিবাহ ও বিবাহসংক্রান্ত জালিয়াতি ঠেকাতে বিয়ে ও তালাক নিবন্ধনব্যবস্থাকে ডিজিটালাইজ করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিন আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়নে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

আইনমন্ত্রী জানান, বিয়ে ও তালাক নিবন্ধনের তথ্য ডিজিটাল ব্যবস্থায় সংরক্ষণ করা হবে। বিভিন্ন সার্ভারের সঙ্গে তথ্যব্যবস্থা সমন্বিত হলে এক ক্লিকেই সংশ্লিষ্ট ব্যক্তির বিয়ে-সংক্রান্ত তথ্য যাচাই করা সম্ভব হবে।

তিনি বলেন, এর ফলে বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধের পাশাপাশি বিবাহসংক্রান্ত জালিয়াতিও ঠেকানো সম্ভব হবে। আন্তর্জাতিক পর্যায়ে ভিসার আবেদন প্রক্রিয়াতেও এসব তথ্য সহায়ক হবে।

প্রকল্পের আওতায় প্রথমে দেশের ১০টি উপজেলায় পাইলট কার্যক্রম পরিচালনা করা হবে। এতে প্রায় ৮ কোটি টাকা ব্যয় হবে বলে জানান মন্ত্রী।

ব্র্যাকের সঙ্গে চুক্তির বিষয়ে আইনমন্ত্রী বলেন, সরকারের দুর্বলতার কারণে প্রতিষ্ঠানটিকে প্রকল্পে যুক্ত করা হয়নি। বরং বিবাহসংক্রান্ত বিষয়ে মাঠপর্যায়ে ব্র্যাকের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগানো হচ্ছে।

তিনি বলেন, দেশের গ্রাসরুট পর্যায়ে নারীদের বৈবাহিক অবস্থা নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে ব্র্যাকের। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাজিদের প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হবে।

আইনমন্ত্রী বলেন, এটি সরকারের দুর্বলতার বিষয় নয়; বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানোর উদ্যোগ।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে