×
ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

হাসিনাকে নিয়ে দিল্লির নতুন চালবাজি ফাঁস! 

২০২৬ সেপ্টেম্বর ০৯ ০৮:১২:৪৩
হাসিনাকে নিয়ে দিল্লির নতুন চালবাজি ফাঁস! 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েনের আলোচনা শুরু হয়েছে। ভারতে অবস্থানরত হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি দুই দেশের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

সম্প্রতি ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা ও জাগো নিউজ ২৪-এ প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে দাবি করা হয়েছে, ভারতের একটি উচ্চপর্যায়ের গোয়েন্দা দল গোপনে ঢাকা সফর করে বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে শেখ হাসিনার বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে দাবি করা হয়। তবে এ দাবির স্বাধীন কোনো যাচাই পাওয়া যায়নি।

শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশের কাছে হস্তান্তর বা প্রত্যর্পণের বিষয়ে ভারতের অনাগ্রহ রয়েছে। ভারতের পক্ষ থেকে অভিযোগের ধরন, বিচারিক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট আইনি বিষয়গুলো বিবেচনার কথা বলা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ঘিরে ভারতের অবস্থানের বিষয়ে আপত্তি রয়েছে বলে ভিডিওতে দাবি করা হয়েছে। বাংলাদেশের বক্তব্য হিসেবে সেখানে বলা হয়, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত একজন পলাতক আসামি। ফলে ভারতে অবস্থান করে তার রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলছে।

সরকারের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহিদুর রহমানের বক্তব্যের বরাত দিয়ে বলা হয়, ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ধারাবাহিক রাজনৈতিক বক্তব্য বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করছে। তার মতে, দীর্ঘমেয়াদে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক রাখতে হলে ভারতকে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ঢাকার অবস্থান হলো, প্রতিবেশী ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি ও পারস্পরিক স্বার্থভিত্তিক সম্পর্ক বজায় রাখা জরুরি। তবে একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে ভারতের ভূমিকা নিয়ে উদ্বেগ রয়েছে।

সব মিলিয়ে শেখ হাসিনাকে ঘিরে ইস্যুটি এখন ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে। তার প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং রাজনৈতিক কর্মকাণ্ড—এই তিনটি বিষয় আগামী দিনে দুই দেশের সম্পর্কের গতিপথে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে