বিরোধী দলকে সভাপতি না দেওয়ায় সংসদে তীব্র বিতর্ক, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। তবে এসব কমিটির কোনোটিতেই বিরোধী দল থেকে সভাপতি না রাখায় সংসদে উত্তেজনা তৈরি হয়। এর প্রতিবাদে বিরোধী দলের অধিকাংশ সদস্যকে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যেতে দেখা যায়। তবে আনুষ্ঠানিকভাবে ওয়াকআউটের ঘোষণা দেওয়া হয়নি।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে।
জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত এবং ১১টি সংসদ-সম্পর্কিত কমিটি। বুধবারের ১০টি কমিটি গঠনের পর এখন পর্যন্ত মোট ২৫টি কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে ১৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত।
জুলাই জাতীয় সনদের প্রস্তাব অনুযায়ী, ৫০টি সংসদীয় কমিটির মধ্যে আসনসংখ্যার অনুপাতে বিরোধী দলের ১৪টি কমিটির সভাপতি হওয়ার কথা। এর মধ্যে ১০টি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি।
তবে এখন পর্যন্ত বিরোধী দল শুধু সরকারি হিসাব-সম্পর্কিত কমিটির সভাপতির পদ পেয়েছে। বুধবার নতুন করে ১০টি কমিটি গঠন হলেও কোনো কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়া হয়নি।
এ নিয়েই সরকারি ও বিরোধী দলের মধ্যে সংসদে বিতর্ক শুরু হয়।বুধবার দিনের শেষ কার্যসূচিতে চিফ হুইপ নূরুল ইসলাম ১০টি স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব সংসদে তুললে তা পাস হয়।এরপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের সরকারি দলের সিদ্ধান্তের সমালোচনা করেন।
তিনি বলেন, আসনসংখ্যার অনুপাতে বিরোধী দলের ২৬ শতাংশ অংশ পাওয়ার কথা। সদস্য মনোনয়নের ক্ষেত্রে সরকারি দল সেটি মেনে নিলেও সভাপতি পদ বণ্টনের ক্ষেত্রে তা মানা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তাহেরের দাবি, সরকারি দলের পক্ষ থেকে একপর্যায়ে বিরোধী দলকে ১০টি কমিটির সভাপতির পদ দেওয়ার কথা জানানো হয়েছিল এবং এ জন্য তালিকাও নেওয়া হয়েছিল।
তিনি বলেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কারণে সরকারি দল কিছুটা বেপরোয়া হয়ে উঠছে এবং তারা যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে, সেটিই সংসদে প্রয়োগ করছে।
বিরোধীদলীয় উপনেতা আরও বলেন, সংখ্যাগরিষ্ঠ দল নিজেদের ইচ্ছাকে সংসদের সিদ্ধান্তে পরিণত করলে সেটি স্বৈরাচারী আচরণের দিকে যেতে পারে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে কমিটি গঠনের সময় বিরোধী দল সংসদে নাও থাকতে পারে বলেও সতর্ক করেন তিনি।
তাহেরের বক্তব্যের পর বিরোধী দলের অধিকাংশ সদস্যকে তাঁদের আসন ছেড়ে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যেতে দেখা যায়।তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসনাত আবদুল্লাহসহ কয়েকজন বিরোধী দলের সদস্য কক্ষ ত্যাগ করেননি।
বিরোধী দলের সদস্যরা বেরিয়ে যাওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, বিরোধীদলীয় উপনেতা বক্তব্য দেওয়ার পর জবাব শোনার আগেই চলে গেছেন। এটি ওয়াকআউট কি না, তা নিয়েও তিনি মন্তব্য করেন।
বিরোধীদলীয় উপনেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আসনের অনুপাত অনুযায়ী বিরোধী দলকে সংসদীয় কমিটির সভাপতি করতেই হবে—এমন কোনো বিধান নেই।
তিনি বলেন, অতীতেও এমন বাধ্যতামূলক নজির নেই। বিরোধী দলকে ১০টি কমিটির সভাপতি করার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বলেও দাবি করেন তিনি।জুলাই জাতীয় সনদের প্রসঙ্গও উঠে আসে সংসদের এ বিতর্কে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে স্বাক্ষরিত হয়েছে। সেখানে মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির পদ আসনসংখ্যার অনুপাতে বিরোধী দলকে দেওয়ার বিষয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
তবে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পর সংবিধান সংশোধন হলে সংসদীয় কমিটিগুলো পুনর্গঠন করা হবে। তখন আসনসংখ্যার অনুপাতে বিরোধী দল সভাপতির পদ পাবে।
অন্যদিকে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিরোধী দল সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটিতে বিরোধী দলের নাম না দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিরোধী দলের এই অবস্থান জুলাই সনদের সঙ্গে সাংঘর্ষিক।
এদিকে বুধবারের ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে ওয়াকআউটের ঘোষণা না এলেও বিরোধী দলের অধিকাংশ সদস্যের সংসদ কক্ষ ত্যাগকে কেন্দ্র করে সংসদে কমিটি গঠন ও সভাপতি পদ বণ্টন নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- বিরোধী দলকে সভাপতি না দেওয়ায় সংসদে তীব্র বিতর্ক, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- বাংলাদেশে পুরোপুরি থেমে গেল নেপালের বিদ্যুৎ
- এবার হরমুজ প্রণালিও নিজের নামে করতে চান ট্রাম্প!
- রংপুরে ৪ খুনের ঘটনায় সামনে এলো মাস্টারমাইন্ডের নাম
- টাকা তুলতে আবেদন ৩৭ হাজার গ্রাহকের, মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত
- ঢাকা-১০ আসন নিয়ে ইউনূস-জামায়াত আমিরের কথোপকথন
- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- স্বর্ণের দামে বড় পতন, ৩ সেপ্টেম্বরের দাম জেনে নিন
- হঠাৎ কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
- শেষ পর্যন্ত চাকরি হারালেন ৭ পুলিশ কর্মকর্তা
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ছয় লাখ কোটি টাকা
- সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা চায় ১৮ হাজার গ্রাহক
- রিলায়েন্স ওয়ানের বিনিয়োগে আইনি সীমা লঙ্ঘন
- ফান্ডের ধরন পরিবর্তনে বিশেষ সাধারণ সভা আহ্বান
- পতনের ধারা পেরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার
- ০২ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০২ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ওজন কমাতে ৫টি সাদা অংশ, নাকি ২টি আস্ত ডিম—কোনটি সেরা?
- আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যা বললেন শেখ হাসিনা
- সরকারের অনুকূলে প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো
- ম্যালেরিয়ার ওষুধ খেয়ে ছাত্রীর মৃত্যু, হাসপাতালে ৫৩
- শাহ্ সিমেন্টের সহযোগিতায় IAB প্রাঙ্গণে নতুন স্থাপনা
- বাড়ি থেকে মমতার আত্মীয়ার মরদেহ উদ্ধার
- হঠাৎ অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকু, হাসপাতালে ছুটে গেলেন রাষ্ট্রপতি
- মির্জা আব্বাসের দেশে ফেরার সময় জানা গেল
- যমুনা ব্যাংকের বড় বন্ড ইস্যু সম্পন্ন, নেতৃত্বে ইউসিবি ইনভেস্টমেন্ট
- একাদশে ভর্তি আবেদন শুরু আজ, জানুন শেষ সময় ও ফি
- একাদশে ভর্তি আবেদন শুরু আজ, জানুন শেষ সময় ও ফি
- স্বর্ণ ও রুপার আজকের দাম প্রকাশ, জেনে নিন বিস্তারিত
- সোনারগাঁয়ে চাঁদার দাবিতে মেঘনা গ্রুপের গাড়িতে হামলা, লুটপাট
- ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- বিদেশে বিয়ে নয়, স্বর্ণও নয়—দেশবাসীকে মোদির বিশেষ আহ্বান
- শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ বাড়াতে খসড়া বিধিমালা অনুমোদন
- কাবার সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়লেন বিএনপি নেতা, জানালেন কারণ
- রিকশা থেকে প্রাইভেটকার—সড়ক ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব
- নতুন পে-স্কেলে শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর
- ৫০ টাকার নিচে মিলছে মাত্র দুই ধরনের সবজি
- ২০২৭ সালের রমজান ও ঈদ: সম্ভাব্য সময়সূচি
- মাইডাসের আর্থিক প্রতিবেদনে ভয়াবহ চিত্র, বিপাকে আমানতকারীরা
- মাত্র ১৪৩ টাকায় ইতালিতে বাড়ি! কিনতে পারবেন বাংলাদেশিরাও
- বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে যাওয়ার পর নতুন মোড়
- ডিএসইর দুই ব্রোকারেজ হাউজে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- দীর্ঘমেয়াদে শক্তিশালী ঋণমান পেল তালিকাভুক্ত কোম্পানি
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরির দাম
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
- নিজ সন্তান বিক্রি করে আইফোন ক্রয়!
- শুধু কাগজে-কলমে মুনাফা দেখে বিনিয়োগ নয়, দেখতে হবে ব্যবসার প্রকৃত বাস্তবতা
জাতীয় এর সর্বশেষ খবর
- বিরোধী দলকে সভাপতি না দেওয়ায় সংসদে তীব্র বিতর্ক, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- রংপুরে ৪ খুনের ঘটনায় সামনে এলো মাস্টারমাইন্ডের নাম
- ঢাকা-১০ আসন নিয়ে ইউনূস-জামায়াত আমিরের কথোপকথন
- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার













