×
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ

২০২৬ সেপ্টেম্বর ০৩ ১০:৫৬:২৯
এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানায় বিইআরসি। নতুন মূল্য ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

বিইআরসির নির্ধারিত নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা করা হয়েছে। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

অর্থাৎ, প্রতি ১২ কেজি সিলিন্ডারে ভোক্তাদের ১৩ টাকা কম দিতে হবে।এ ছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ৯ পয়সা।

নতুন নির্ধারিত দামে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্য হলো—

৫.৫ কেজি — ৭২৭ টাকা

১২.৫ কেজি — ১,৬৫২ টাকা

১৫ কেজি — ১,৯৮২ টাকা

১৬ কেজি — ২,১১৪ টাকা

১৮ কেজি — ২,৩৭৮ টাকা

২০ কেজি — ২,৬৪২ টাকা

২২ কেজি — ২,৯০৭ টাকা

২৫ কেজি — ৩,৩০৩ টাকা

৩০ কেজি — ৩,৯৬৪ টাকা

৩৩ কেজি — ৪,৩৬০ টাকা

৩৫ কেজি — ৪,৬২৪ টাকা

৪৫ কেজি — ৫,৯৪৫ টাকা

বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের এলপিজির মূল্য, পরিবহন ব্যয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন খরচ বিবেচনায় নিয়ে দেশে এলপিজির দাম সমন্বয় করে থাকে।

সেপ্টেম্বরের নতুন দামে ১২ কেজি সিলিন্ডারের মূল্য সামান্য কমলেও ভোক্তাদের জন্য এটি মাসিক গ্যাস ব্যয়ে কিছুটা স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে