×
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ

২০২৬ সেপ্টেম্বর ০৩ ০৮:৪৩:৫৭
অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নবম জাতীয় পে-স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে সরকার। আগামী রোববার নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার। এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভা নতুন পে-স্কেল অনুমোদন করে।

নতুন বেতন কাঠামোয় সবচেয়ে বেশি সুবিধা পাবেন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা। ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন পে-স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।তবে নতুন নির্ধারিত মূল বেতন একসঙ্গে পুরোপুরি কার্যকর হবে না। ধাপে ধাপে বর্ধিত বেতন বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

১০ম থেকে ২০তম গ্রেডে বাড়তি মূল বেতনের ৫০ শতাংশ প্রথম ধাপে, ২৫ শতাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি ২৫ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর হবে।

অন্যদিকে প্রথম থেকে নবম গ্রেডে বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ প্রথম ধাপে, ৩০ শতাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি ৩০ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই তিন ধাপে নতুন বেসিক বেতন বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

নতুন বেতন কাঠামোর আওতায় বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াতসহ বিভিন্ন ভাতার হারও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে এসব বর্ধিত ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে।

অর্থাৎ, নতুন মূল বেতন পুরোপুরি কার্যকর হওয়ার পরও সরকারি চাকরিজীবীদের বর্ধিত ভাতার পূর্ণ সুবিধা পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

নবম পে-স্কেল বাস্তবায়নে বেতন, ভাতা ও পেনশন বাবদ সরকারের অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।সরকারি কর্মচারী ও পেনশনভোগী মিলিয়ে প্রায় ৩৩ লাখ মানুষ নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে