হঠাৎ কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
নিজস্ব প্রতিবেদক: ভারতের রেলপথে যানজট ও পণ্য পরিবহনে বিধিনিষেধের কারণে কয়লা পরিবহন ব্যাহত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমেছে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কয়লাবাহী রেক চলাচলে বিঘ্ন ঘটায় কেন্দ্রটিতে স্বাভাবিকের তুলনায় কম কয়লা পৌঁছাচ্ছে। এর ফলে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে সমন্বয় করতে হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশে একটি জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আদানি পাওয়ার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ার বিষয়ে এটিই প্রতিষ্ঠানটির প্রথম আনুষ্ঠানিক ব্যাখ্যা।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, আগস্টের মাঝামাঝি সময় থেকে বেশিরভাগ দিন গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে ৮০০ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তবে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট।
আদানি পাওয়ার জানিয়েছে, সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দিনের অফ-পিক সময়ে উৎপাদন ও সরবরাহ কিছুটা কমিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) নিয়মিত অবহিত করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, স্বাভাবিক মাত্রায় কয়লাবাহী রেকের চলাচল নিশ্চিত করতে ভারতীয় রেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেছে তারা।
বিদ্যুৎ সরবরাহে প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনতে এবং গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
আদানি পাওয়ারের দাবি, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলের কয়েকটি তাপবিদ্যুৎকেন্দ্রে কয়লার মজুত কমে গেছে। এর প্রভাব পড়েছে পুরো অঞ্চলের কয়লা সরবরাহ ব্যবস্থায়। ফলে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ ব্যাহত হচ্ছে।
গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেন্দ্রটি উৎপাদিত বিদ্যুৎ শুধু বাংলাদেশেই সরবরাহ করে।
মুসআব/
পাঠকের মতামত:
- হঠাৎ কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
- শেষ পর্যন্ত চাকরি হারালেন ৭ পুলিশ কর্মকর্তা
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ছয় লাখ কোটি টাকা
- সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা চায় ১৮ হাজার গ্রাহক
- রিলায়েন্স ওয়ানের বিনিয়োগে আইনি সীমা লঙ্ঘন
- ফান্ডের ধরন পরিবর্তনে বিশেষ সাধারণ সভা আহ্বান
- পতনের ধারা পেরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার
- ০২ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০২ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ওজন কমাতে ৫টি সাদা অংশ, নাকি ২টি আস্ত ডিম—কোনটি সেরা?
- আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যা বললেন শেখ হাসিনা
- সরকারের অনুকূলে প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো
- ম্যালেরিয়ার ওষুধ খেয়ে ছাত্রীর মৃত্যু, হাসপাতালে ৫৩
- শাহ্ সিমেন্টের সহযোগিতায় IAB প্রাঙ্গণে নতুন স্থাপনা
- বাড়ি থেকে মমতার আত্মীয়ার মরদেহ উদ্ধার
- হঠাৎ অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকু, হাসপাতালে ছুটে গেলেন রাষ্ট্রপতি
- মির্জা আব্বাসের দেশে ফেরার সময় জানা গেল
- যমুনা ব্যাংকের বড় বন্ড ইস্যু সম্পন্ন, নেতৃত্বে ইউসিবি ইনভেস্টমেন্ট
- একাদশে ভর্তি আবেদন শুরু আজ, জানুন শেষ সময় ও ফি
- একাদশে ভর্তি আবেদন শুরু আজ, জানুন শেষ সময় ও ফি
- স্বর্ণ ও রুপার আজকের দাম প্রকাশ, জেনে নিন বিস্তারিত
- সোনারগাঁয়ে চাঁদার দাবিতে মেঘনা গ্রুপের গাড়িতে হামলা, লুটপাট
- ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- বিদেশে বিয়ে নয়, স্বর্ণও নয়—দেশবাসীকে মোদির বিশেষ আহ্বান
- শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ বাড়াতে খসড়া বিধিমালা অনুমোদন
- কাবার সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়লেন বিএনপি নেতা, জানালেন কারণ
- রিকশা থেকে প্রাইভেটকার—সড়ক ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব
- নতুন পে-স্কেলে শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর
- ৫০ টাকার নিচে মিলছে মাত্র দুই ধরনের সবজি
- ২০২৭ সালের রমজান ও ঈদ: সম্ভাব্য সময়সূচি
- মাইডাসের আর্থিক প্রতিবেদনে ভয়াবহ চিত্র, বিপাকে আমানতকারীরা
- মাত্র ১৪৩ টাকায় ইতালিতে বাড়ি! কিনতে পারবেন বাংলাদেশিরাও
- বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে যাওয়ার পর নতুন মোড়
- ডিএসইর দুই ব্রোকারেজ হাউজে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- দীর্ঘমেয়াদে শক্তিশালী ঋণমান পেল তালিকাভুক্ত কোম্পানি
- ০১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে স্থায়ী স্থিতিশীলতায় নজরদারি জোরদারের দাবি
- সাংবাদিকদের ‘গোপন বৈঠক’ নিয়ে যা বললেন উপদেষ্টা ডা. জাহেদ
- এআইয়ের আড়ালে ভয়ংকর ঝুঁকি, শেয়ারবাজার নিয়ে সতর্কবার্তা
- বিএনপির প্রথম কমিটিতে চমক, ছিলেন বিভিন্ন মতের যেসব নেতা
- প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
- বিআইএফসির এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরির দাম
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
- নিজ সন্তান বিক্রি করে আইফোন ক্রয়!
- শুধু কাগজে-কলমে মুনাফা দেখে বিনিয়োগ নয়, দেখতে হবে ব্যবসার প্রকৃত বাস্তবতা
জাতীয় এর সর্বশেষ খবর
- হঠাৎ কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
- শেষ পর্যন্ত চাকরি হারালেন ৭ পুলিশ কর্মকর্তা













