সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা চায় ১৮ হাজার গ্রাহক
নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত পেতে প্রথম দিনেই প্রায় ১৮ হাজার আমানতকারী আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে গ্রাহকেরা মোট ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়েছেন। এর মধ্যে এককালীন পুরো আমানত তুলে নেওয়ার জন্য আবেদন করেছেন ২ হাজার ৩৬৭ জন। তাঁরা মোট ২৪৪ কোটি টাকা ফেরত চেয়েছেন।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখায় ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে টাকা উত্তোলনের আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ উপলক্ষে একীভূত পাঁচ ব্যাংকের সাবেক শাখা ও উপশাখাগুলোতে গ্রাহকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আবেদন প্রক্রিয়ায় ব্যাংকের কর্মকর্তারাও গ্রাহকদের প্রয়োজনীয় সহযোগিতা করছেন।
ব্যাংক সূত্র জানিয়েছে, নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই আমানত ফেরতের আবেদন নেওয়া হচ্ছে। এ জন্য গ্রাহকদের নিজ নিজ সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় উপস্থিত হয়ে আবেদন করতে হচ্ছে। আবেদন যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিয়ম অনুযায়ী গ্রাহকদের পাওনা অর্থ পরিশোধ করা হবে।
পাঁচটি সংকটাপন্ন ইসলামী ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।
৭ সেপ্টেম্বর থেকে টাকা পরিশোধ
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে টাকা উত্তোলনের আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই শেষ হওয়ার পর ৭ সেপ্টেম্বর থেকে আমানতের মূল টাকা এককালীন উত্তোলন বা নগদায়নের সুযোগ দেওয়া হবে।
ব্যাংকটির আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, এমটিডিআর ও ডিপিএসসহ বিভিন্ন ধরনের আমানত থেকে গ্রাহকেরা তাঁদের মূল টাকা উত্তোলন করতে পারবেন। তবে কেউ এককালীনভাবে মূল টাকা তুলে নিলে ওই অর্থের ওপর কোনো মুনাফা দেওয়া হবে না। অর্থাৎ, গ্রাহক যত টাকা মূলধন হিসেবে জমা রেখেছেন, শুধু সেই পরিমাণ অর্থই ফেরত পাবেন।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, গ্রাহক হিসাব বন্ধ না করে চালু রাখলে চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে। ব্যাংকের সার্বিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরলে গ্রাহকেরা মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলন করতে পারবেন।
এর আগে গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট থেকে আমানতকারীদের অর্থ উত্তোলন সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। ওই নির্দেশনার আওতায় সাধারণ ব্যক্তি আমানতকারীদের চলতি ও সঞ্চয়ী হিসাবের স্থিতি এবং মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে।
এদিকে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে ১ সেপ্টেম্বরকে বিশেষ দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয় সম্মিলিত ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। এদিন শাখা ও উপশাখাগুলো পরিপাটি করে সাজানো, কর্মকর্তাদের মার্জিত ও নির্ধারিত পোশাকে উপস্থিত থাকা এবং গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে স্বাগত জানানোর নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া জ্যেষ্ঠ নাগরিক, নারী এবং প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে দ্রুত সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শাখাগুলোতে পরিচ্ছন্ন ও ইতিবাচক পরিবেশ বজায় রাখা এবং গ্রাহকসেবার মান ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
বিভিন্ন ধরনের অনিয়ম ও জালিয়াতির কারণে আর্থিক সংকটে পড়া পাঁচটি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে।
পাঁচ ব্যাংকে থাকা প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট আমানতের পরিমাণ প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। অন্যদিকে, একীভূত হওয়া পাঁচ ব্যাংকের মোট ঋণের প্রায় ৮৬ শতাংশই খেলাপি।
২০২৫ সালের নভেম্বরে সরকারি মালিকানায় যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকার বিপরীতে আমানতকারীদের শেয়ার দেওয়ার কথা রয়েছে।
মিজান/
পাঠকের মতামত:
- সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা চায় ১৮ হাজার গ্রাহক
- রিলায়েন্স ওয়ানের বিনিয়োগে আইনি সীমা লঙ্ঘন
- ফান্ডের ধরন পরিবর্তনে বিশেষ সাধারণ সভা আহ্বান
- পতনের ধারা পেরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার
- ০২ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০২ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ওজন কমাতে ৫টি সাদা অংশ, নাকি ২টি আস্ত ডিম—কোনটি সেরা?
- আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যা বললেন শেখ হাসিনা
- সরকারের অনুকূলে প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো
- ম্যালেরিয়ার ওষুধ খেয়ে ছাত্রীর মৃত্যু, হাসপাতালে ৫৩
- শাহ্ সিমেন্টের সহযোগিতায় IAB প্রাঙ্গণে নতুন স্থাপনা
- বাড়ি থেকে মমতার আত্মীয়ার মরদেহ উদ্ধার
- হঠাৎ অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকু, হাসপাতালে ছুটে গেলেন রাষ্ট্রপতি
- মির্জা আব্বাসের দেশে ফেরার সময় জানা গেল
- যমুনা ব্যাংকের বড় বন্ড ইস্যু সম্পন্ন, নেতৃত্বে ইউসিবি ইনভেস্টমেন্ট
- একাদশে ভর্তি আবেদন শুরু আজ, জানুন শেষ সময় ও ফি
- একাদশে ভর্তি আবেদন শুরু আজ, জানুন শেষ সময় ও ফি
- স্বর্ণ ও রুপার আজকের দাম প্রকাশ, জেনে নিন বিস্তারিত
- সোনারগাঁয়ে চাঁদার দাবিতে মেঘনা গ্রুপের গাড়িতে হামলা, লুটপাট
- ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- বিদেশে বিয়ে নয়, স্বর্ণও নয়—দেশবাসীকে মোদির বিশেষ আহ্বান
- শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ বাড়াতে খসড়া বিধিমালা অনুমোদন
- কাবার সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়লেন বিএনপি নেতা, জানালেন কারণ
- রিকশা থেকে প্রাইভেটকার—সড়ক ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব
- নতুন পে-স্কেলে শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর
- ৫০ টাকার নিচে মিলছে মাত্র দুই ধরনের সবজি
- ২০২৭ সালের রমজান ও ঈদ: সম্ভাব্য সময়সূচি
- মাইডাসের আর্থিক প্রতিবেদনে ভয়াবহ চিত্র, বিপাকে আমানতকারীরা
- মাত্র ১৪৩ টাকায় ইতালিতে বাড়ি! কিনতে পারবেন বাংলাদেশিরাও
- বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে যাওয়ার পর নতুন মোড়
- ডিএসইর দুই ব্রোকারেজ হাউজে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- দীর্ঘমেয়াদে শক্তিশালী ঋণমান পেল তালিকাভুক্ত কোম্পানি
- ০১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে স্থায়ী স্থিতিশীলতায় নজরদারি জোরদারের দাবি
- সাংবাদিকদের ‘গোপন বৈঠক’ নিয়ে যা বললেন উপদেষ্টা ডা. জাহেদ
- এআইয়ের আড়ালে ভয়ংকর ঝুঁকি, শেয়ারবাজার নিয়ে সতর্কবার্তা
- বিএনপির প্রথম কমিটিতে চমক, ছিলেন বিভিন্ন মতের যেসব নেতা
- প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
- বিআইএফসির এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- তিন পাতার চুক্তিপত্রে এক লাখ টাকায় শিশু, বাবার হাতে আইফোন!
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরির দাম
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
- নিজ সন্তান বিক্রি করে আইফোন ক্রয়!
- শুধু কাগজে-কলমে মুনাফা দেখে বিনিয়োগ নয়, দেখতে হবে ব্যবসার প্রকৃত বাস্তবতা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা চায় ১৮ হাজার গ্রাহক
- রিলায়েন্স ওয়ানের বিনিয়োগে আইনি সীমা লঙ্ঘন
- ফান্ডের ধরন পরিবর্তনে বিশেষ সাধারণ সভা আহ্বান
- পতনের ধারা পেরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার
- ০২ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন




.jpg&w=50&h=35)






