×
ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

০২ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ সেপ্টেম্বর ০২ ১৪:২৫:৪২
০২ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০২ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড। ফান্ডের ইউনিট দর ৫০ পয়সা বা ৯.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ৯.১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি-এর শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ৮.৯২ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে নিটল ইন্স্যুরেন্স ৮.৫৪ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্ক ৮.৫০ শতাংশ, সায়হাম কটন মিলস ৮.১৬ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্স ৭.৮৯ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড ৬.৪৫ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজ ৬.০৬ শতাংশ এবং ভিএফএস থ্রেড ডাইং ৫.৫৬ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে