×
ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

সরকারের অনুকূলে প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো

২০২৬ সেপ্টেম্বর ০২ ১২:৫৬:০৩
সরকারের অনুকূলে প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো

নিজস্ব প্রতিবেদক : সরকারের ইক্যুইটির বিপরীতে ইরিডিমেবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পেয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএসইসি গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে এক চিঠির মাধ্যমে ডেসকোকে মোট ৪ কোটি ৫৯ লাখ (৪,৫৯,০০,০০০) ইরিডিমেবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর সম্মতি দিয়েছে।

প্রতিটি প্রেফারেন্স শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। ফলে এসব শেয়ারের মোট মূল্য দাঁড়াবে ৪৫ কোটি ৯০ লাখ টাকা (৪৫,৯০,০০,০০০ টাকা)।

সরকারের ইক্যুইটির বিপরীতে বাংলাদেশ সরকারের পক্ষে বিদ্যুৎ বিভাগের সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে এসব ইরিডিমেবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে।

অর্থাৎ, বিএসইসির অনুমোদনের ফলে বাংলাদেশ সরকারের ইক্যুইটির বিপরীতে ডেসকোর ৪ কোটি ৫৯ লাখ ইরিডিমেবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হলো।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে