×
ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

শাহ্ সিমেন্টের সহযোগিতায় IAB প্রাঙ্গণে নতুন স্থাপনা

২০২৬ সেপ্টেম্বর ০২ ১২:১১:৫৩
শাহ্ সিমেন্টের সহযোগিতায় IAB প্রাঙ্গণে নতুন স্থাপনা

নিজস্ব প্রতিবেদক: শাহ্ সিমেন্ট ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (IAB)-এর দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতায় IAB-এর আগারগাঁও প্রাঙ্গণের সম্প্রসারণ প্রকল্পের আনুষ্ঠানিক গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে নতুন স্থাপনার মাল্টিপারপাস বেজমেন্ট ‘SHAH CEMENT ARENA’।

‘Inspire & Impact’ শীর্ষক এই আয়োজনের মধ্য দিয়ে স্থাপত্য অঙ্গনে সহযোগিতা, জ্ঞান বিনিময় ও সৃজনশীল সংলাপের নতুন পরিসর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

IAB-এর প্রাঙ্গণ সম্প্রসারণ প্রকল্পে শাহ্ সিমেন্ট সহযোগিতা করছে। পরিকল্পনা অনুযায়ী, এখানে প্রায় ১১ হাজার বর্গফুটের একটি বেজমেন্ট এবং তিনতলা কনফারেন্স ও এক্সিবিশন সুবিধা নির্মাণ করা হবে।

নতুন স্থাপনার মাল্টিপারপাস বেজমেন্টটির নাম দেওয়া হয়েছে ‘SHAH CEMENT ARENA’। স্থপতি ও স্থাপত্য অঙ্গনের সদস্যদের জন্য এই জায়গাটি কনফারেন্স, প্রদর্শনী, পেশাগত আয়োজন এবং জ্ঞান বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

শাহ্ সিমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, নির্মাণের ধারণা শুধু অবকাঠামো তৈরিতে সীমাবদ্ধ নয়। মানুষের মধ্যে যোগাযোগ, ভাবনার বিনিময় এবং নতুন সম্ভাবনা তৈরির জন্য প্রয়োজনীয় পরিসর তৈরি করাও এর অংশ।

অনুষ্ঠানে IAB-এর এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যদের পাশাপাশি সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে সম্পৃক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IAB-এর প্রেসিডেন্ট Ar. Prof. Dr. Abu Sayeed M. Ahmed এবং জেনারেল সেক্রেটারি Ar. Dr. Masud Ur Rashid।

শাহ্ সিমেন্ট ও আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন Naushad Chowdhury, Brand Director–AKG; Kazi Asif Iqbal, GM–Finance, Shah Cement এবং Ibrahim Khalil, AGM (Brand Marketing)।

গ্রাউন্ড ব্রেকিং ও ‘SHAH CEMENT ARENA’ উন্মোচনের মধ্য দিয়ে আয়োজিত ‘Inspire & Impact’ অনুষ্ঠানে শাহ্ সিমেন্ট ও IAB-এর দীর্ঘদিনের সহযোগিতার পাশাপাশি স্থাপত্য অঙ্গনের ভবিষ্যৎ নিয়ে পারস্পরিক সহযোগিতা ও ভাবনা বিনিময়ের বিষয়টি গুরুত্ব পায়।

নতুন এই স্থাপনার মাধ্যমে স্থপতি ও সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য একটি কার্যকর মিলনস্থল তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। যেখানে পেশাগত আয়োজন, প্রদর্শনী, জ্ঞান বিনিময় এবং সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে