×
ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

যমুনা ব্যাংকের বড় বন্ড ইস্যু সম্পন্ন, নেতৃত্বে ইউসিবি ইনভেস্টমেন্ট

২০২৬ সেপ্টেম্বর ০২ ০৯:৫৭:৩৫
যমুনা ব্যাংকের বড় বন্ড ইস্যু সম্পন্ন, নেতৃত্বে ইউসিবি ইনভেস্টমেন্ট

নিজস্ব প্রতিবেদক: ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) এর মাধ্যমে যমুনা ব্যাংক পিএলসির ৮০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ভি ইস্যুর প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।

বন্ডটির লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট। সংগৃহীত ৮০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের সংশোধিত রেগুলেটরি ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক অনুযায়ী যমুনা ব্যাংকের টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে।

বন্ডটিতে ব্যাংক, ব্যক্তিগত ও করপোরেট বিনিয়োগকারীসহ বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারী অংশ নিয়েছেন।

মোট বিনিয়োগের ৫০ শতাংশ এসেছে বিভিন্ন ব্যাংক থেকে। এছাড়া ব্যক্তিগত বিনিয়োগকারীরা প্রায় ১০ শতাংশ, করপোরেট বিনিয়োগকারীরা ৯ শতাংশ এবং মিউচুয়াল ফান্ডগুলো ৯ শতাংশ বিনিয়োগ করেছে। বাকি অর্থ এসেছে অন্যান্য শ্রেণির বিনিয়োগকারীদের কাছ থেকে।

লেনদেন সফলভাবে সম্পন্ন হওয়া উপলক্ষে ঢাকায় যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দীন আহমেদ এবং ইউসিবি ইনভেস্টমেন্টের ফাউন্ডিং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউসিবি ইনভেস্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এই লেনদেনের মাধ্যমে দেশের ডেট ক্যাপিটাল মার্কেটে প্রতিষ্ঠানটির সক্ষমতা আরও দৃঢ় হয়েছে।

গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি ৬১টি ইনভেস্টমেন্ট ব্যাংকিং লেনদেন সম্পন্ন করেছে। এসব লেনদেনের মাধ্যমে গ্রাহকদের জন্য ১৭ হাজার কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ করা হয়েছে।

ইউসিবি ইনভেস্টমেন্ট ডেট ও ইক্যুইটি ক্যাপিটাল মার্কেট, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন (এমঅ্যান্ডএ), ভ্যালুয়েশন এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে সেবা দিয়ে আসছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে