×
ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

স্বর্ণ ও রুপার আজকের দাম প্রকাশ, জেনে নিন বিস্তারিত

২০২৬ সেপ্টেম্বর ০২ ০৯:৪৬:১০
স্বর্ণ ও রুপার আজকের দাম প্রকাশ, জেনে নিন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে বুধবার (২ সেপ্টেম্বর) স্বর্ণের নতুন দাম ঘোষণা করেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ৩১ আগস্ট নির্ধারিত সর্বশেষ দরেই দেশের বাজারে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে।

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ আগস্ট সকাল ১০টা থেকে স্বর্ণের দাম কমিয়ে নতুন দর কার্যকর করা হয়। ওই দর অনুযায়ী, বর্তমানে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকা দরে।

বাজুস নির্ধারিত স্বর্ণ ও রুপার দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং গহনা তৈরির মজুরি প্রযোজ্য হবে।আজ বুধবার নতুন কোনো মূল্য ঘোষণা না হওয়ায় বাজুসের সর্বশেষ নির্ধারিত দরেই দেশের বাজারে স্বর্ণ ও রুপার কেনাবেচা চলবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে