×
ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ডিএসইর দুই ব্রোকারেজ হাউজে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার

২০২৬ সেপ্টেম্বর ০১ ১৫:২২:৫১
ডিএসইর দুই ব্রোকারেজ হাউজে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই ট্রেকহোল্ডার ব্রোকারেজ প্রতিষ্ঠানের একজন করে অনুমোদিত প্রতিনিধির দায়িত্ব প্রত্যাহার করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর ট্রেকহোল্ডার কোম্পানি এসএফআইএল সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর ২৭৬) তাদের অনুমোদিত প্রতিনিধি এস. এম. ফেরদৌস হোসেনের দায়িত্ব প্রত্যাহার করেছে।

অন্যদিকে, টোবাররাক সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর ১৭২) তাদের অনুমোদিত প্রতিনিধি মো. মাহবুবুর রহমানের দায়িত্ব প্রত্যাহার করেছে।

ডিএসইর পৃথক দুই ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

এসএ খান

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে