ঢাকার পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরামর্শ
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার পরিবেশের মান উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। পাশাপাশি গণমাধ্যমে ব্যাপক প্রচারের মাধ্যমে পরিচ্ছন্নতা বিষয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব নির্দেশনা দেন মন্ত্রী। সভায় জলাবদ্ধতা নিরসনে খালের সীমানা নির্ধারণ ও খনন, বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধন, ময়লা-আবর্জনা অপসারণ এবং ময়লার বিন প্রতিস্থাপন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ দুই সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, দিনের বেলায় সড়কে ময়লা-আবর্জনা পড়ে থাকলে নগরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি দুর্গন্ধও ছড়ায়। এ কারণে বর্জ্য সংগ্রহের কাজ রাতে পরিচালনার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।
ঢাকার সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়নের অংশ হিসেবে সড়কের দুই পাশে বারোমাসি ফুলের চারা লাগানোর পরামর্শ দেন ড. আবদুল মঈন খান। তিনি বলেন, রাজধানীকে কেবল পরিচ্ছন্ন রাখলেই হবে না; একই সঙ্গে এটিকে নান্দনিক ও পরিবেশবান্ধব নগর হিসেবেও গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশন দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন স্থানীয় সরকারমন্ত্রী। জলাবদ্ধতা নিরসন, খাল পুনরুদ্ধার, সবুজায়ন, পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপরও তিনি গুরুত্ব দেন।
সভায় ঢাকা মহানগরীর চলমান উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক অগ্রগতি তুলে ধরা হয়। এতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯টি খালের সীমানা চিহ্নিত করার কাজ উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খালগুলোর সীমানা নির্ধারণের কাজও চলমান রয়েছে।
এ ছাড়া দুই সিটি করপোরেশনেই সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সভায় জানানো হয়। ঢাকার মিয়াওয়াকি আরবান ফরেস্টে ইতোমধ্যে রাতে জোনাকির উপস্থিতি দেখা যাচ্ছে বলেও সভায় উল্লেখ করা হয়, যা পরিবেশ উন্নয়নের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়েছে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম চলমান কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রচেষ্টার প্রশংসা করেন এবং কাজের গতি আরও বাড়ানোর তাগিদ দেন। প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি তদারকি করছেন উল্লেখ করে তিনি বাস্তবভিত্তিক সমাধান, কাজের আগে ও পরের তুলনামূলক চিত্র এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দেন। এসব তথ্য পরবর্তীতে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলে জানান তিনি।
সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, পিএসসি, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিরাজ/
পাঠকের মতামত:
- ঢাকার পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরামর্শ
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- ইরান-ভারত সম্পর্ক নিয়ে মোদি-পেজেশকিয়ানের গুরুত্বপূর্ণ বৈঠক
- পরীক্ষার্থীদের জন্য বড় খবর, এসএসসি নিয়ে চূড়ান্ত ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
- কলার আকার নয়, পুষ্টিগুণ নির্ভর করে যেসব বিষয়ের ওপর
- ‘ফিল্মি স্টাইলে’ চলন্ত ট্রাক থেকে মুরগি চুরি, নিহত ৩
- দুই ব্যাংকের ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- দুই আর্থিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্যায়ে পরিবর্তন
- চলতি বছরেই স্ক্রিপ নেটিং চালুর লক্ষ্য: ডিএসই চেয়ারম্যান
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে দুদিনেই ‘দুঃসংবাদ’
- নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতায় শেয়ারবাজারে অস্থিরতা
- নবম পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত, মন্ত্রিসভায় উঠছে ৪ ধাপের প্রস্তাব
- ৩১ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৩১ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩১ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩১ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ বলেই বিপাকে উচ্চশিক্ষামন্ত্রী মন্ত্রী
- মক্কা থেকে ফিরে ‘মক্কা প্যাক্ট’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ
- ব্যাটারি কোম্পানিতে অভিযান, বেরিয়ে এলো ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি
- মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার হস্তান্তরের ঘোষণা পৃষ্ঠপোষকের
- ‘আমি তোমাকে অনেক ভালোবাসি’
- শরীরের ছোট মনে হওয়া ৭ পরিবর্তনই হতে পারে বড় রোগের ইঙ্গিত
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- ‘সবুজ মাংস’ নিয়ে আতঙ্ক, ল্যাব রিপোর্টে যা জানা গেল
- ডেনমার্কে স্টুডেন্ট পারমিটে নতুন নিয়ম, যে ৯ সুবিধা পাবেন না
- কড়া বক্তব্যের পরই বদলে গেল সুর, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর হাসি
- ব্যাংকে ফিরছে ঘরে রাখা টাকা, জুনে কমেছে ১৩ হাজার কোটি
- ‘বাংলাদেশে এখন বোনকেও কিস করতে পারবো না’
- ‘ঘুষ দেব না, ঘুষের তথ্য প্রকাশ করব’—১৭ বছরের শাহেদের ব্যতিক্রমী উদ্যোগ
- নিজ সন্তান বিক্রি করে আইফোন ক্রয়!
- পদ্মা ইসলামী লাইফে সংকট কাটছে না, তহবিল ঘাটতি ৩২৭ কোটি
- শুধু কাগজে-কলমে মুনাফা দেখে বিনিয়োগ নয়, দেখতে হবে ব্যবসার প্রকৃত বাস্তবতা
- ডমিনেজ স্টিলের শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
- পতন ঠেকাতে নেই দৃশ্যমান উদ্যোগ, শেয়ারবাজারে আস্থার সংকট
- ৩০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৩০ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিএসইসির আদেশের পর এসইএমএলআইবিবিএল শরিয়াহ ফান্ডের রূপান্তর প্রস্তাব
- গ্রাহক আদায় বাড়ায় ওয়ালটন হাই-টেকের নগদ প্রবাহে বড় উন্নতি
- মাইডাস ফাইন্যান্সের তিন সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত
- পদ্মা লাইফের দ্বিতীয় প্রান্তিকে ঘাটতি কমেছে
- সারা দেশে বিশেষ অভিযান জোরদারের নির্দেশ
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখে নিন পুরো তালিকা
- সঞ্চয়পত্রে বিনিয়োগের আগে সতর্ক হোন, যে ৫ ভুলে বিপদ
- হাসনাতের সঙ্গে সম্পর্ক তুলে আলেমদের অবস্থান ব্যাখ্যা করলেন মাদানী
- মুরগির ‘বিচার’ চেয়ে থানায় গৃহবধূ, সঙ্গে আহত মুরগিও
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরিতে ৭ হাজার টাকা
- পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড়, সেই ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
জাতীয় এর সর্বশেষ খবর
- ঢাকার পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরামর্শ
- পরীক্ষার্থীদের জন্য বড় খবর, এসএসসি নিয়ে চূড়ান্ত ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে দুদিনেই ‘দুঃসংবাদ’
- নবম পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত, মন্ত্রিসভায় উঠছে ৪ ধাপের প্রস্তাব
- মক্কা থেকে ফিরে ‘মক্কা প্যাক্ট’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ













