ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬

দুই আর্থিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্যায়ে পরিবর্তন

২০২৬ আগস্ট ৩১ ১৫:৩৮:২৩
দুই আর্থিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্যায়ে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং মাইডাস ফাইন্যান্সে ব্যবস্থাপনা পরিচালক পদে পরিবর্তন এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সুত্রে এ তথ্য জানা গেছে।

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং বাংলাদেশ ব্যাংকের পরবর্তী অনুমোদনের ভিত্তিতে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক গত ২৫ আগস্ট ২০২৬ তারিখের চিঠির মাধ্যমে মোহাম্মদ খোরশেদ আলমের নিয়োগে অনুমোদন দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ৩০ আগস্ট ২০২৬ থেকে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার নিয়োগ কার্যকর হয়েছে।

অন্যদিকে, মাইডাস ফাইন্যান্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন তানভীর হাসান, এফসিএ।

মাইডাস ফাইন্যান্স জানিয়েছে, কোম্পানির পরিচালনা পর্ষদ তানভীর হাসান, এফসিএকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। এ নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে