ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬

সারা দেশে বিশেষ অভিযান জোরদারের নির্দেশ

২০২৬ আগস্ট ৩০ ১০:৫৪:১৫
সারা দেশে বিশেষ অভিযান জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। একই সঙ্গে মাদক চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

তিনি জানান, এসব কার্যক্রমে গোয়েন্দা সংস্থাগুলোর ইন্টেলিজেন্স সাপোর্ট নেওয়া হবে। চলমান কার্যক্রম আরও জোরদার করতে বৈঠকে প্রয়োজনীয় পরামর্শ ও কিছু কৌশল প্রণয়ন করা হয়েছে।তবে নিরাপত্তার স্বার্থে এসব কৌশলের বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি।

অপরাধ দমনে পুলিশের দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত অগ্রগতি না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান ও চাঁদাবাজি রোধে গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় বিশেষ কৌশলগত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অপরাধ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম আরও জোরদার করতে প্রয়োজনীয় কৌশল গ্রহণ করা হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হবে বলে জানান তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে