×
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ আগস্ট ২৫ ১৪:৩৬:০৬
২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি । কোম্পানিটির ২৫ কোটি ২৯ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ১৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

১৯ কোটি ০২ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড , রানার অটোমোবাইলস পিএলসি, এম.এল. ডাইং লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, বেক্সিমকো লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে