ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন

২০২৬ আগস্ট ২৫ ১০:১৩:৪৭
অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন

নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। প্রকাশ করা হয়েছে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি। আগামী বছরের ১৪ মার্চ থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। লিখিত পরীক্ষা শেষে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

সোমবার (২৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করে।

প্রকাশিত রুটিন অনুযায়ী, ১৪ মার্চ থেকে এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হবে। নির্ধারিত সূচি অনুযায়ী ধারাবাহিকভাবে পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তী সময়ে জানানো হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে