ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন

২০২৬ আগস্ট ২৪ ১২:৫০:৫২
দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে মিয়া মামুনকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. আশরাফুল আলমকে নিয়োগ দিয়েছে পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মিয়া মামুনকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে। অপরদিকে, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী মো. আশরাফুল আলমকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা ২২ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

অন্যদিকে, শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে ফেরোজুর রহমানকে নির্বাচিত করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচালনা পর্ষদ তাকে দুই বছরের মেয়াদে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। তার চেয়ারম্যান হিসেবে দায়িত্বের মেয়াদ ২১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে