ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি

২০২৬ আগস্ট ২৪ ১২:৪২:৫৭
ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের শেয়ারদর ও লেনদেনের পরিমাণে অস্বাভাবিক উত্থানের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো চিঠির এখনো কোনো জবাব দেয়নি কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের শেয়ারদর ও লেনদেনের পরিমাণে অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যাওয়ায় গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে কোম্পানিটির কাছে এ বিষয়ে জানতে চেয়ে একটি চিঠি পাঠায় ডিএসই।

তবে ডিএসইর ওই চিঠির পরও এখন পর্যন্ত কোম্পানিটি কোনো জবাব দেয়নি। ফলে শেয়ারটির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও লেনদেনের পরিমাণ বাড়ার বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কোনো ব্যাখ্যাও পাওয়া যায়নি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে