ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ

২০২৬ আগস্ট ২৪ ১২:৩৭:৪৯
মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ

নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালের চূড়ান্ত লভ্যাংশের জন্য যোগ্য মার্জিন ঋণগ্রহীতাদের তথ্য চেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ জন্য সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস ও ডিপোজিটরি পার্টিসিপেন্টদের (ডিপি) কাছ থেকে প্রয়োজনীয় তথ্যসহ বিবরণী চেয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস ও ডিপিগুলোকে আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে মার্জিন ঋণগ্রহীতাদের বিবরণী জমা দিতে হবে। বিবরণীটি হার্ড কপি ও সফট কপি—উভয় ফরম্যাটেই দিতে হবে।

বিবরণীতে শেয়ারহোল্ডারের নাম, বিও আইডি নম্বর, ক্লায়েন্টভিত্তিক শেয়ার ধারণের পরিমাণ ও অবস্থান, যোগাযোগকারী ব্যক্তির তথ্যসহ প্রয়োজনীয় বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।

রূপালী লাইফ জানিয়েছে, ২০২৫ সালের চূড়ান্ত লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল ২০ আগস্ট ২০২৬।

সংশ্লিষ্টদের সফট কপি ই-মেইলের মাধ্যমে [email protected] ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। এ বিষয়ে যোগাযোগের জন্য ০১৮৪৭১৩৩৭২২ নম্বরে যোগাযোগ করা যাবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে