ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ

২০২৬ আগস্ট ২৪ ১১:৫১:০২
বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ডসংক্রান্ত কিছু তথ্য প্রকাশের পর বিএনপির মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য ও গ্রাফিকস ডিজাইনার তানিম সুফিয়নীকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু তথ্য বিএনপি মিডিয়া সেলের কর্তৃপক্ষের নজরে আসে।

বিষয়টি প্রতিষ্ঠানের পেশাগত স্বচ্ছতা, পারস্পরিক আস্থা ও অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ আগস্ট থেকে তানিম সুফিয়ানীকে ডিজিটাল টিমের গ্রাফিকস ডিজাইনার পদসহ মিডিয়া সেলের সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অব্যাহতির পর থেকে বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ, দায়িত্ব কিংবা অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে তানিম সুফিয়ানীর কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ততা থাকবে না।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কোন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তিতে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে