ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬

শেয়ারবাজারে সূচকের উত্থান, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান

২০২৬ আগস্ট ১০ ১৪:৫৫:৫৫
শেয়ারবাজারে সূচকের উত্থান, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান

নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক দরপতনের পর অবশেষে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ সোমবার (১০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। তবে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, টানা পতনের পর শেয়ারবাজারে সূচকের উত্থান দেখা দিলেও বিনিয়োগকারীদের মধ্যে এখনো লেনদেন নিয়ে কিছুটা দ্বিধা রয়েছে। দীর্ঘদিন ধরে বাজার নিম্নমুখী থাকায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। ফলে সূচক বাড়লেও শেয়ার বিক্রির প্রবণতা তুলনামূলক কম দেখা গেছে।

তাদের মতে, বাজার পর্যবেক্ষণ ও মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। দুর্বল বাজার মনিটরিংয়ের কারণে শেয়ারবাজার কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারছে না। কার্যকরভাবে বাজার পর্যবেক্ষণ নিশ্চিত করা গেলে বিনিয়োগকারীদের আস্থা বাড়ার পাশাপাশি বাজারে আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে পারে। এ জন্য নিয়ন্ত্রক সংস্থার যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪৪ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করছে। একই দিনে ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক শূন্য দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৪ দশমিক ৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৫ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১২৯টির এবং ৬৪টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের হিসাবে, আজ ডিএসইতে প্রায় ৯০৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯৬৪ কোটি ৫৯ লাখ টাকা। সে হিসাবে এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ৫৬ কোটি ১৯ লাখ টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ শেয়ার ও ইউনিট মিলে ৩৫ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে সিএসইতে মোট ৩১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ এক দিনের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে।

আজ সিএসইতে মোট ২১২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৯৯টির দর কমেছে এবং ২৮টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১০ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬২৮ দশমিক ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সিএএসপিআই সূচক ১০৬ দশমিক ৯৫ পয়েন্ট কমেছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে