ভারতকে ‘৭ নম্বর বিপদ সংকেত’ দেখাল ঢাকা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতিতে ব্যবহৃত কঠোর শব্দচয়ন ও ভাষার তীব্রতা বিশ্লেষণ করে ঢাকার অবস্থানকে ভারতের প্রতি ‘৭ নম্বর কূটনৈতিক বিপদ সংকেত’ হিসেবে ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী লেখক এবং মার্কিন কংগ্রেসের ২০২৬ সালের আইন প্রণয়ন ও নীতি বিষয়ক ফেলো কাউসার মুমিন। তাঁর বিশ্লেষণ অনুযায়ী, শেখ হাসিনা ও ভারত প্রসঙ্গে বাংলাদেশের বক্তব্যকে সাধারণ কূটনৈতিক আপত্তি হিসেবে দেখার সুযোগ নেই।
কাউসার মুমিনের মতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে শেখ হাসিনা এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে যে ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, তা রাজনৈতিক ও নৈতিক নিন্দার অত্যন্ত উচ্চ মাত্রা প্রকাশ করে। তাঁর ভাষ্য অনুযায়ী, এ বক্তব্য রুটিন কূটনৈতিক আপত্তির সীমা ছাড়িয়ে গুরুতর অভিযোগ, জবাবদিহিতা, সার্বভৌমত্ব এবং সম্ভাব্য বহিরাগত হস্তক্ষেপের বিষয় সামনে এনেছে।
তিনি বলেন, কূটনৈতিক বক্তব্যের ক্ষেত্রে ব্যবহৃত প্রতিটি শব্দের সরাসরি অর্থের পাশাপাশি এর রাজনৈতিক বার্তাও বিবেচনায় নিতে হয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসোয়ালের বিষয়টি ভালোভাবে বোঝার সুবিধার্থে বাংলাদেশের বিবৃতির কূটনৈতিক ভাষা বিশ্লেষণ করেছেন তিনি। তাঁর মতে, এ বিবৃতির উপযুক্ত শিরোনাম হতে পারে—‘ভারতকে ৭ নম্বর কূটনৈতিক বিপদ সংকেত দেখালো ঢাকা’।
কাউসার মুমিনের বিশ্লেষণে, ‘বাংলাদেশ ক্ষুব্ধ’ বা ‘বাংলাদেশ ইজ আউটরেজড’—এই শব্দচয়ন কূটনৈতিক অসন্তোষের নয়টি স্তরের মধ্যে সপ্তম স্তরের একটি শক্তিশালী প্রকাশ। সাধারণত কূটনৈতিক বিবৃতিতে প্রথমে অপেক্ষাকৃত সংযত শব্দ ব্যবহার করা হয়। যেমন—‘উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে’ বা ‘নোটস উইথ কনসার্ন’কে প্রথম স্তর, ‘উদ্বেগ প্রকাশ করেছে’ বা ‘এক্সপ্রেসেস কনসার্ন’কে দ্বিতীয় এবং ‘দুঃখ প্রকাশ করেছে’ বা ‘হতাশা ব্যক্ত করেছে’কে তৃতীয় স্তর হিসেবে ধরা হয়।
এরপর ‘দৃঢ়ভাবে আপত্তি জানানো’ বা ‘স্ট্রংলি অবজেক্টস টু’ চতুর্থ স্তর, ‘নিন্দা করা’ বা ‘কনডেমন্স’ পঞ্চম এবং ‘গভীরভাবে উদ্বিগ্ন বা বিচলিত’—‘ডিপলি ডিস্টার্বড/ডিপলি ট্রাবল্ড’ ষষ্ঠ স্তরের ভাষা। এর পরেই রয়েছে ‘বাংলাদেশ ক্ষুব্ধ’—যা সপ্তম স্তরের প্রকাশ। এই শব্দের মাধ্যমে তীব্র অসন্তোষ, গভীর ক্ষোভ এবং গুরুতর আপত্তির বার্তা দেওয়া হয়।
তবে ‘ক্ষুব্ধ’ শব্দটিই কূটনৈতিক উত্তেজনার সর্বোচ্চ পর্যায়ের ভাষা নয় বলে মনে করেন কাউসার মুমিন। তাঁর বিশ্লেষণ অনুযায়ী, এর পরের অষ্টম স্তরে রয়েছে ‘স্তম্ভিত বা আতঙ্কিত’—‘অ্যাপলড/হরিফাইড’ এবং নবম স্তরে ‘অগ্রহণযোগ্য লঙ্ঘন’ বা ‘আগ্রাসনমূলক কর্মকাণ্ড’—‘আনঅ্যাকসেপ্টেবল ভায়োলেশন/অ্যাক্ট অব অ্যাগ্রেশন’-এর মতো শব্দ। সাধারণত আন্তর্জাতিক আইন লঙ্ঘন, সার্বভৌমত্বে আঘাত কিংবা সরাসরি সংঘাতের মতো গুরুতর পরিস্থিতিতে এ ধরনের ভাষা ব্যবহৃত হয়।
তিনি বলেন, ‘বাংলাদেশ ক্ষুব্ধ’ বলার মাধ্যমে ঢাকা ভারতের প্রতি একটি গুরুতর কূটনৈতিক সতর্কবার্তা দিয়েছে। এর মাধ্যমে বিষয়টিকে সাধারণ মতপার্থক্য হিসেবে না দেখে জাতীয় মর্যাদা, জাতীয় স্বার্থ ও মৌলিক নীতির সঙ্গে সংশ্লিষ্ট গুরুতর ইস্যু হিসেবে দেখার বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘ক্ষুব্ধ’ শব্দ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ এখনো সংলাপ ও কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছে বলেও তিনি মনে করেন।
কাউসার মুমিন আরও বলেন, বাংলাদেশের বিবৃতিতে শেখ হাসিনাকে ‘পলাতক দণ্ডিত গণহত্যাকারী’ এবং ‘পলাতক দণ্ডিত গণহত্যার অপরাধী ও গণহত্যাকারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর বিশ্লেষণ অনুযায়ী, এ ধরনের শব্দচয়ন কূটনৈতিক ভাষার তীব্রতার অষ্টম থেকে নবম স্তরের কাছাকাছি। কারণ এর মাধ্যমে একজন রাজনৈতিক ব্যক্তির বৈধতা ও নৈতিক অবস্থানকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়।
বিবৃতিতে ব্যবহৃত ‘মাফিয়া এন্টারপ্রাইজ’, ‘হাসিনা এবং তার অপরাধী সহযোগী গোষ্ঠী’ এবং ‘সে ও তার সাঙ্গপাঙ্গ’—এ ধরনের শব্দও আলাদা গুরুত্ব বহন করে বলে মনে করেন তিনি। তাঁর মতে, ‘ক্রিমিনাল কোহর্ট’ বলতে কোনো অভিযোগে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে বিবেচিত সহযোগী গোষ্ঠীকে বোঝানো হয়। অন্যদিকে ‘হেনচমেন’ শব্দটি এমন অনুগত সহযোগীদের নির্দেশ করে, যারা কোনো প্রভাবশালী ব্যক্তির নির্দেশ বাস্তবায়ন করে এবং শব্দটির নেতিবাচক অর্থ রয়েছে।
শেখ হাসিনার বক্তব্য এবং তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার ঘটনাকে ‘সার্বভৌমত্বের প্রতি অবমাননা’ বা ‘অ্যাফ্রন্ট টু সভরেইনটি’ হিসেবে উল্লেখ করার বিষয়টিও বিশ্লেষণে গুরুত্ব পেয়েছে। কাউসার মুমিনের মতে, এর মাধ্যমে বাংলাদেশ বোঝাতে চেয়েছে যে তার অভ্যন্তরীণ রাজনৈতিক ও বিচারিক বিষয়ে যথাযথ সম্মান দেখানো হয়নি। একই সঙ্গে রাষ্ট্রের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকারের প্রতিও চ্যালেঞ্জের অভিযোগ এতে উঠে এসেছে।
তিনি আরও বলেন, ‘বিষাক্ত বিদ্বেষপূর্ণ আক্রমণাত্মক ভাষা’ বা ‘ভেনোমাস ভিট্রিঅল’ শব্দগুচ্ছ অত্যন্ত শত্রুভাবাপন্ন, বিদ্বেষপূর্ণ ও উত্তেজনামূলক বক্তব্য বোঝায়। ‘গুরুতর অপমান’ জাতীয় মর্যাদায় আঘাতের অনুভূতি প্রকাশ করে। আর ‘জঘন্য প্রচেষ্টা’ বা ‘হেইনাস অ্যাটেম্পটস’ শব্দটি ইচ্ছাকৃত ও নৈতিকভাবে নিন্দনীয় কর্মকাণ্ডের অভিযোগ নির্দেশ করে।
কাউসার মুমিনের সামগ্রিক মূল্যায়ন হলো, বাংলাদেশের ব্যবহৃত ভাষা কূটনৈতিক উত্তেজনার সপ্তম স্তর ‘আউটরেজড’ থেকে নবম স্তর ‘গ্রেভ ভায়োলেশন/অ্যাগ্রেশন’-এর মধ্যবর্তী একটি শক্তিশালী অবস্থান নির্দেশ করছে। তাঁর মতে, ভারতের প্রতি ঢাকার মূল বার্তা হলো—বিষয়টি শুধু শেখ হাসিনার ব্যক্তিগত বক্তব্য হিসেবে দেখছে না বাংলাদেশ; বরং এর সঙ্গে দেশের সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি এবং দ্বিপাক্ষিক আস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত।
তিনি মনে করেন, বাংলাদেশের এই অবস্থানকে ভারত উপেক্ষা করলে ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক ভাষা আরও কঠোর হতে পারে। ফলে বর্তমান বিবৃতিকে শুধু প্রতিবাদ হিসেবে নয়, বরং ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপের আগে দেওয়া একটি গুরুতর সীমারেখা সংকেত হিসেবেও দেখা যেতে পারে।
মিরাজ/
পাঠকের মতামত:
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ













