জিএসপি ইনভেস্টমেন্টের হিসাব-লেনদেন খতিয়ে দেখবে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের মার্চেন্ট ব্যাংক জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের সার্বিক কার্যক্রম ও নিবন্ধনের যোগ্যতা যাচাই করতে তদন্তের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা, গ্রাহক হিসাব, মার্জিন ঋণ ও নিট সম্পদের পরিস্থিতিও খতিয়ে দেখতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসির সহযোগী প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম যাচাই করবে বিএসইসির তদন্ত দল। কমিশনের নির্দেশনা অনুযায়ী, তদন্ত শুরু হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শেষ করে প্রতিবেদন জমা দিতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। তদন্ত কমিটিতে রয়েছেন কমিশনের উপপরিচালক মো. শাহনওয়াজ এবং সহকারী পরিচালক নুজহাত খাদিজা মিম।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর কমিশন তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। তদন্তের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির কার্যক্রম, আর্থিক হিসাব, গ্রাহক হিসাব, মার্জিন ঋণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যাচাই করা হচ্ছে। তদন্তে অনিয়ম, অসঙ্গতি বা বিধিবহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ মিললে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কমিশনের আদেশ অনুযায়ী, জিএসপি ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠার পর থেকে মার্চেন্ট ব্যাংক হিসেবে পরিচালিত সব কার্যক্রম আইন, বিধিমালা ও নিবন্ধন সনদের শর্ত মেনে হয়েছে কি না, তা পরীক্ষা করবে তদন্ত কমিটি। বিশেষভাবে ইস্যু ব্যবস্থাপনা, পোর্টফোলিও ব্যবস্থাপনা, আন্ডাররাইটিং ও নিজস্ব বিনিয়োগসহ বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হবে।
এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির নিবন্ধন সনদের শর্ত, ফরম ‘খ’ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬-এর সংশ্লিষ্ট বিধান বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি মার্চেন্ট ব্যাংক হিসেবে নিবন্ধনের অযোগ্য কোনো অবস্থায় পড়েছিল কি না, সেটিও যাচাই করা হবে। এজন্য সংশ্লিষ্ট বিধিমালায় নির্ধারিত নিবন্ধনের যোগ্যতা ও অযোগ্যতার শর্তগুলো পর্যালোচনা করবে তদন্ত দল।
তদন্তের আওতায় থাকবে জিএসপি ইনভেস্টমেন্টের গ্রাহক-সংক্রান্ত নথিপত্রও। নির্ধারিত সময়ে গ্রাহকদের হিসাব, চুক্তিপত্র ও হিসাব বিবরণী যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী গ্রাহকদের সরবরাহ করা হয়েছে কি না, তা পরীক্ষা করা হবে। একই সঙ্গে গ্রাহকদের দেওয়া মার্জিন ঋণ সংশ্লিষ্ট বিধিমালা ও নির্দেশনা অনুযায়ী দেওয়া হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।
প্রতিষ্ঠানটির গত পাঁচ বছরের আর্থিক অবস্থাও বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। এ সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক বিবরণী, হিসাবের বই, সহায়ক নথি এবং অন্যান্য আর্থিক তথ্য পরীক্ষা করবে তদন্ত কমিটি। পাশাপাশি প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ পদ্ধতি ও আর্থিক বিবরণী সংশ্লিষ্ট আইন, বিধিমালা এবং ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা-সংক্রান্ত বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করা হবে।
তদন্তে বিশেষ গুরুত্ব দেওয়া হবে প্রতিষ্ঠানটির প্রকৃত নিট সম্পদের অবস্থার ওপর। গত পাঁচ বছরে জিএসপি ইনভেস্টমেন্টের নিট সম্পদ কত ছিল এবং এ সময়ে কোনো অবনতি বা ঘাটতি তৈরি হয়েছে কি না, তা নির্ধারণ করা হবে। ঘাটতি পাওয়া গেলে এর কারণও অনুসন্ধান করা হবে।
নিট সম্পদের ঘাটতির পেছনে অবাস্তবায়িত লোকসানের বিপরীতে সংরক্ষণ, বিনিয়োগের মূল্যহ্রাস, ঋণাত্মক মালিকানা স্বত্ব কিংবা অন্য কোনো আর্থিক সমন্বয়ের প্রভাব রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে। এসব কারণে প্রতিষ্ঠানটির সামগ্রিক আর্থিক অবস্থায় কী ধরনের প্রভাব পড়েছে, তদন্ত প্রতিবেদনে তা উল্লেখ করা হবে।
এ ছাড়া মার্চেন্ট ব্যাংকারদের জন্য নির্ধারিত আচরণবিধি জিএসপি ইনভেস্টমেন্ট যথাযথভাবে অনুসরণ করেছে কি না, সেটিও যাচাই করবে বিএসইসি। তদন্তে কোনো লঙ্ঘন বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধানের আলোকে প্রতিষ্ঠানটির মার্চেন্ট ব্যাংক হিসেবে নিবন্ধন সনদ বহাল রাখা বা নবায়নের বিষয়ে কমিশনের কাছে সুপারিশ করা হবে।
তদন্ত চলাকালে প্রতিষ্ঠানটির কার্যক্রম, লেনদেন, নথিপত্র বা অন্য কোনো বিষয়ে অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হলে সেসব বিষয়ও অনুসন্ধানের আওতায় নেওয়া যাবে বলে বিএসইসির আদেশে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে পুঁজিবাজার-সংক্রান্ত আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত রয়েছে কি না, তা নিশ্চিত করতে চায় কমিশন।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ২১ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ১৭ক অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এসব বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বিএসইসি। এ জন্য দুই কর্মকর্তার সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আদেশ জারির তারিখ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত











