×
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৬ আগস্ট ১০ ১১:১৩:২৭
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে আবারও নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এখন থেকে সাতদিনের স্লট একদিনে না ছেড়ে একসঙ্গে ১৫ দিনের স্লট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

রবিবার (৯ আগস্ট) দুপুরে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, “যা করা প্রয়োজন মিশন তা অবশ্যই করবে। আমাদের স্লট আগে প্রতিদিন খুলতো। রোগীদের অনেক অসুবিধা হতো।

সেটাকে আমরা এক সপ্তাহ করে দিয়েছিলাম। সেটার অভিজ্ঞতা অনেক ভালো হয়েছে। এবার সেটাকে আমি ১৫ দিন করেছি।”তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য থাকবে যে, যারা ভিসার আবেদন করছেন, তাদের ন্যূনতম সমস্যা না হয়।এটাই আমাদের অগ্রাধিকার।”

প্রসঙ্গত, অ্যাপয়েন্টমেন্ট বুকিং রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে