×
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহারের দাবি তাসনিম জারার, চাইলেন গণশুনানি

২০২৬ আগস্ট ০৪ ১১:২২:৫৫
ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহারের দাবি তাসনিম জারার, চাইলেন গণশুনানি

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগ নিয়ে দেশজুড়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষের প্রেক্ষাপটে বিদ্যুৎ বিভাগের বক্তব্যের সমালোচনা করেছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। তিনি অভিযোগ করেছেন, গ্রাহকদের সমস্যার সমাধান না করে হুমকির ভাষায় কথা বলা হচ্ছে।

৩ আগস্ট এক ফেসবুক পোস্টে তাসনিম জারা বলেন, জনগণের অভিযোগ শুনতে হবে এবং তাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে হবে। তিনি বিদ্যুৎ বিভাগের প্রতি ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহার এবং গ্রাহকদের নিয়ে গণশুনানির আয়োজনের আহ্বান জানান।

তিনি বলেন, অনেক সাধারণ গ্রাহক অভিযোগ করছেন আগের তুলনায় কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল এসেছে। এসব অভিযোগকারীরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং নিজেদের বাস্তব সমস্যার কথা জানাচ্ছেন।

তাসনিম জারা আরও বলেন, গ্রাহকদের বিল কেন বেশি এসেছে তার ব্যাখ্যা দিতে হবে এবং অভিযোগগুলোর যথাযথ তদন্ত করতে হবে। তার ভাষায়, “হুমকি তারাই দেয়, যাদের জবাব নেই।”

এর আগে বিদ্যুৎ বিভাগ এক বিবৃতিতে জানায়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। তবে কোনো গ্রাহকের বিল সংক্রান্ত অভিযোগ থাকলে প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎ বিভাগ আরও জানায়, প্রমাণ ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে