আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ, ৭ দিনের আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনকে আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে সাত দিনের মধ্যে তার অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন অথবা অভিযোগ প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ রফিকুল ইসলাম জনির মাধ্যমে রেজিস্টার্ড ডাকযোগে নোটিশটি পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, আসিফ মাহমুদ ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৫ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দাবি করা হয়, তিনি জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ এবং জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত।
নোটিশ অনুযায়ী, সম্প্রতি একটি প্রকাশ্য অনুষ্ঠানে বিথীকা বিনতে হোসেন অভিযোগ করেন যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে তার নিয়োগ সহজ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে আসিফ মাহমুদ ৩ কোটি টাকা দাবি করেছিলেন।
নোটিশে বলা হয়, অভিযোগটি পরবর্তীতে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যার ফলে আসিফ মাহমুদের ব্যক্তিগত, পেশাগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, অভিযোগ প্রকাশের পর আসিফ মাহমুদের প্রতিনিধিরা একাধিকবার বিথীকা বিনতে হোসেনের কাছে অভিযোগের পক্ষে প্রমাণ, নথি, অডিও বা ভিডিও উপস্থাপনের অনুরোধ জানান। যদিও তিনি প্রমাণ থাকার দাবি করেছেন, এখন পর্যন্ত কোনো প্রমাণ দেননি বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে অভিযোগ করা হয়, প্রমাণ উপস্থাপন করতে না পারায় অভিযোগটি ভিত্তিহীন, মনগড়া ও বিদ্বেষপ্রসূত বলে প্রতীয়মান হয়েছে। এর ফলে আসিফ মাহমুদের সম্মান, মর্যাদা ও জনমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়।
এতে আরও বলা হয়, মিথ্যা ও মানহানিকর বক্তব্য বাংলাদেশের প্রচলিত আইনে দেওয়ানি ও ফৌজদারি দায় সৃষ্টি করতে পারে। দণ্ডবিধির ৫০০ ধারাসহ প্রযোজ্য অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
নোটিশে বিথীকা বিনতে হোসেনকে সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে সব ধরনের প্রমাণ উপস্থাপন অথবা অভিযোগ প্রত্যাহার করে লিখিতভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই মাধ্যমে সমান গুরুত্ব দিয়ে সেই ক্ষমাপ্রার্থনা প্রকাশেরও দাবি জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ না হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে দেওয়ানি ও ফৌজদারি মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এদিকে, আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন মহল তার বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, গত দুই বছরে নানা অভিযোগ উঠলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অপপ্রচার শুধু ব্যক্তি আসিফ মাহমুদের বিরুদ্ধে নয়, বরং জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টার অংশ। ভবিষ্যতে এ ধরনের সব অভিযোগের জবাব আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেওয়া হবে বলেও জানানো হয়।
মুসআব/
পাঠকের মতামত:
- বাংলাদেশের অর্থনীতিতে নতুন চাপের আভাস, এডিবির প্রতিবেদনে যা বলা হলো
- এনডিটিভির সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে একাধিক মন্তব্য হাসিনার
- ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের সাম্রাজ্য এখন যার হাতে
- হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত
- প্রধানমন্ত্রীর হোটেলের নিকটে বোমাভর্তি স্যুটকেস নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- ১ কোটি ৬৪ লাখ শেয়ার উপহার হিসেবে গ্রহণের ঘোষণা
- জেএমআই সিরিঞ্জ এর অফিসের ঠিকানা পরিবর্তন
- প্রাইম ব্যাংকের শেয়ার কিনবেন দুই পরিচালক, আসছে বড় লেনদেন
- প্রত্যর্পণ চুক্তি থেকে পাসপোর্ট; হাসিনার দেশে ফেরায় যত জটিলতা
- মাদরাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, জানা গেল নতুন তথ্য
- দুই ফান্ডের দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা জারি
- দলীয় বহিষ্কারের পরও কেন এমপি পদ বহাল, ব্যাখ্যা দিলেন স্পিকার
- ট্রাম্পের আয়োজনে নৈশভোজে তারেক রহমান ও জুবাইদা রহমান
- পাসপোর্ট হারালে যা করতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়ম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস, জানুন আজকের আবহাওয়া
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে মার্কেন্টাইল ব্যাংক
- পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ
- তাবলিগ শেষে থানায় ফিরে যা অঙ্গীকার করলেন দুই মাদক কারবারি
- তথ্যপ্রযুক্তি কোম্পানির ৬১ কোটি টাকার বিশাল অগ্রিম, যা বলল অডিটর
- জন্মতারিখ সংশোধনের আগে জেনে নিন ইসির নতুন নিয়ম
- ৪ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- মুসলিমদের নিয়ে বিজেপি নেতার মন্তব্যে নতুন বিতর্ক
- ‘এটা কি আইফোন ১৮?’—প্রশ্ন করেই নারীর ফোন নিয়ে দৌড়
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- টিভি চ্যানেলগুলো কভারেজ বন্ধ করতেই ‘ট্রাম্প টিভি’ চালু
- চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা
- ৫ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী টাকা!
- হঠাৎ কাবা শরিফের উপর ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখির আগমন
- ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে বদলি
- জাতিসংঘের অনুষ্ঠানে ইউনূস, বক্তব্যের পর যা ঘটল
- ২০২৭ সালের হজযাত্রীদের খরচ কমাতে সরকারের নতুন সিদ্ধান্ত
- ১০০০ টাকার নোট বাতিল না হলে হাইকোর্টে যাওয়ার ঘোষণা
- রিমান্ড শেষে কারাগারে নজরুলের স্ত্রী, তদন্তে মিলল ‘গুরুত্বপূর্ণ তথ্য’
- বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্কে নতুন প্রস্তাব, যা বললেন গভর্নর
- বাড়িতে ঝগড়ার পর ট্রাকে লিফট, এরপর কিশোরীর সঙ্গে যা ঘটল
- রিজভীর অভিযোগের জবাবে জামায়াতের কঠোর প্রতিক্রিয়া
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- ডিএসইর তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি পদে পরিবর্তন
- ডিসেম্বরের মধ্যে দুটি বড় পরিবর্তন আনছে ডিএসই
- উত্থান-পতনের দোলাচলে বাজার, লেনদেনে কিছুটা বাড়তি সতর্কতা
- ২২ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ডাইরেক্ট লিস্টিংয়ে ১০ কোম্পানি, লিস্টিং ফিতেও মিলবে ৫০ শতাংশ ছাড়
- ব্রোকারেজ হাউজের ব্যর্থতায় ক্ষতিগ্রস্তদের জন্য বড় ঘোষণা ডিএসইর
- ২২ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব নিয়োগ
- ২৯ খেলাপির সঙ্গে ‘হেড-টু-হেড’ বৈঠক, দেওয়া হলো সময়সীমা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
- এক স্বামীর দুই স্ত্রী, তাদের সংসারের গল্প শুনলে অবাক হবেন!
জাতীয় এর সর্বশেষ খবর
- এনডিটিভির সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে একাধিক মন্তব্য হাসিনার
- ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের সাম্রাজ্য এখন যার হাতে
- হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত
- প্রধানমন্ত্রীর হোটেলের নিকটে বোমাভর্তি স্যুটকেস নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- প্রত্যর্পণ চুক্তি থেকে পাসপোর্ট; হাসিনার দেশে ফেরায় যত জটিলতা













