ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হচ্ছেন যিনি 

২০২৬ আগস্ট ১০ ১২:০৬:৩৭
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হচ্ছেন যিনি 

নিজস্ব প্রতিবেদক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিবের দায়িত্ব কে নেবেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। দলীয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে সম্ভাব্য হিসেবে সামনে এসেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করার বিষয়ে আলোচনা জোরালো হওয়ার পরই বিএনপির মহাসচিব পদ নিয়েও শুরু হয়েছে হিসাব-নিকাশ। তিনি রাষ্ট্রপতি হলে দলীয় পদ ছাড়তে হবে। ফলে স্বাভাবিকভাবেই শূন্য হবে বিএনপির মহাসচিবের পদ।

এই পরিস্থিতিতে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় রিজভী দলীয় কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক বক্তব্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে রিজভীকে প্রথমে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। পরে দলের জাতীয় কাউন্সিলের মাধ্যমে স্থায়ী মহাসচিব নির্বাচনের সম্ভাবনাও রয়েছে।

তবে এ বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। রিজভীর পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নামও আলোচনায় রয়েছে।

ফলে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে রুহুল কবির রিজভীই এখন সবচেয়ে আলোচিত নাম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে বিএনপির আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে