ছবি ২০২৩ সালের, ক্যাপশনে ‘বিশেষ বৈঠক’: পাটওয়ারীর পোস্ট ঘিরে বিতর্ক
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পুরোনো একটি ছবি ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপনের অভিযোগ উঠেছে। এর মাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে মন্ত্রীর পক্ষ।
রোববার (৯ আগস্ট) শিক্ষামন্ত্রীর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করা হয়।
পোস্টে বলা হয়, ছবিটি ২০২৩ সালের ৪ মে সময় টেলিভিশনের ‘রাতের টকশো’র আগে তোলা একটি পুরোনো ছবি। অথচ সেই ছবিকে ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও অপপ্রচার চালানোর চেষ্টা করছে একটি স্বার্থান্বেষী মহল।
পোস্টে আরও দাবি করা হয়, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলেও ড. আ ন ম এহছানুল হক মিলনের প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করা যায়নি। তিনি নিয়মিত তৎকালীন সরকারের বিরুদ্ধে কথা বলেছেন এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার ছিলেন।
এর আগে রোববার সকালে নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন। ছবিতে বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শাজাহান খান এবং আরেক ব্যক্তিকে দেখা যায়।
ছবিটির ক্যাপশনে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘শিক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক।’
তবে ছবিতে থাকা ক্যামেরার স্বয়ংক্রিয় দিন-তারিখের তথ্য অনুযায়ী, ছবিটি ২০২৩ সালের ৫ এপ্রিল রাত ৯টা ৪৫ মিনিটে তোলা। এ নিয়ে নেটিজেনদের একাংশ তার পোস্টে বিরূপ মন্তব্য করতে শুরু করলে নাসীরুদ্দীন পাটওয়ারী কমেন্টে আরও কিছু তথ্য যুক্ত করেন।
পাটওয়ারী দাবি করেন, এহছানুল হক মিলন ও শাজাহান খানের সঙ্গে বসা ব্যক্তি পুলিশ কর্মকর্তা মো. আব্দুল হাই চৌধুরী। তিনি বর্তমানে চাঁদপুরের কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত বলেও দাবি করেন পাটওয়ারী।
নাসীরুদ্দীন পাটওয়ারীর আরও দাবি, আব্দুল হাই চৌধুরী ব্যারিস্টার সুমনের ভাই। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, বর্তমান সরকারের আমলে ওই কর্মকর্তা কীভাবে দ্রুত পদোন্নতি পেলেন এবং কীভাবে শিক্ষামন্ত্রীর নিজ এলাকায় পদায়ন পেলেন।
পাটওয়ারী তার মন্তব্যে বিষয়টিকে নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির প্রশ্নের সঙ্গে সম্পৃক্ত করে এর স্বচ্ছ ও নিরপেক্ষ ব্যাখ্যা দাবি করেন।
এদিকে শিক্ষামন্ত্রীর ফেসবুক পোস্টে বলা হয়েছে, দেশের উন্নয়ন, বিশেষ করে শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও সংস্কারের যে প্রচেষ্টা চলছে, তা বাধাগ্রস্ত করতেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
পুরোনো ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে অস্থিরতা তৈরির এই অপচেষ্টা কোনোভাবেই কাম্য নয় বলেও পোস্টে উল্লেখ করা হয়।
ছবি ও তথ্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ তুলে পোস্টে বলা হয়, পুরোনো একটি ছবিকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। একই সঙ্গে গুজবের পরিবর্তে সত্য ও তথ্যের ভিত্তিতে কথা বলার আহ্বান জানানো হয়।
মুসআব/
পাঠকের মতামত:
- ছবি ২০২৩ সালের, ক্যাপশনে ‘বিশেষ বৈঠক’: পাটওয়ারীর পোস্ট ঘিরে বিতর্ক
- অলি আহমদকে বেছে নেওয়ার নেপথ্যে যা
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- পরীমনির বিয়ে নিয়ে হাসির রোল
- মনিটরিং দুর্বলতায় শেয়ারবাজারে পতন, অভিযোগ বাজারসংশ্লিষ্টদের
- ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- সুদ ছাড়াই ৫ হাজার টাকা ঋণ! বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- ওবায়দুল কাদেরের কথিত নির্দেশের কল রেকর্ড এখন ট্রাইব্যুনালে
- স্বর্ণের দাম বাড়ল, রুপা অপরিবর্তিত—আজকের বাজারদর
- রাষ্ট্রপতি নির্বাচনে নামছে জামায়াত, আলোচনায় যে ৩ নাম
- দেবকে কটাক্ষ করে জিতের মন্তব্য
- বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন সমীকরণ
- জিএসপি ইনভেস্টমেন্টের হিসাব-লেনদেন খতিয়ে দেখবে বিএসইসি
- সরকারের কাছে জামায়াতের ৭ প্রশ্ন
- রাষ্ট্রপতি হতে চাইলে কী করতে হবে? সংবিধানের নিয়ম জানুন
- না ফেরার দেশে মেসির বাবা জর্জ, শোকে ফুটবল বিশ্ব
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ইপিএস প্রকাশ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৭ কোম্পানির এজিএম
- হারাম টাকা আয়কর দিলে হালাল হবে? চাঁদাবাজির অর্থ নিয়ে পরিষ্কার ব্যাখ্যা
- র্যাব বিলুপ্ত করে আসছে এসআরবি, খসড়া আইনে যা থাকছে
- চাঁদের ছায়ায় ঢেকে যাবে সূর্য, কবে ও কোথায় দেখা যাবে বিরল দৃশ্য
- জুলাই জাদুঘরের অব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ ফারুকী, দিলেন বড় পরামর্শ
- স্বর্ণের দামে বড় কাটছাঁট, নতুন দর জানালো বাজুস
- মন্ত্রিসভায় পরিবর্তনের হাওয়া, আলোচনায় যেসব নাম
- দেশের ২৩তম রাষ্ট্রপতি; শেষ মুহূর্তে আলোচনায় যেসব নাম
- শেখ হাসিনা, মামলা ও দেশে ফেরা নিয়ে খোলামেলা সাকিব
- সরকারি কর্মচারীদের জন্য নতুন বার্তা, আলোচিত বেতন ইস্যু
- ভারতকে ‘৭ নম্বর বিপদ সংকেত’ দেখাল ঢাকা
- সরকারি কর্মীদের বেতন বাড়ানো নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- এস আলমের শাটডাউনে ডিএসইর বন্ধ কোম্পানির সংখ্যা দাঁড়াল ৩৫
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মেয়ে থেকে ছেলে হলেন এসএসসি পরীক্ষার্থী
- বিয়ের আগেই গর্ভবতী, মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা বাবার
- ভাইরাল মেসেজ নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সহপাঠীদের ব্যক্তিগত ছবি বিদেশে পাঠানোর অভিযোগে উত্তাল ইবি
- ড. ইউনূস বনাম তারেক রহমান—তুলনায় যা বললেন কাদের সিদ্দিকী
- বাজুসের নতুন ঘোষণা, রেকর্ড দামে সোনা বিক্রি শুরু
- আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ, ৭ দিনের আল্টিমেটাম
- প্রশাসক সরল, নতুন অধ্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক
- ভারত ও আওয়ামী লীগ ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- সৌদিতে বাংলাদেশিদের জন্য বড় সুখবর
- নয় মাসের স্থবিরতা কাটিয়ে আবার গ্যাস পরিবহনে ইন্ট্রাকো
- উচ্চ সুদেও মিলছে না আমানত, অবসায়নের প্রক্রিয়ায় ৫ আর্থিক প্রতিষ্ঠান
- রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
- মুনাফা থেকে লোকসানে ৩ ব্যাংক
- জাতির উদ্দেশে যা বললেন ড. ইউনূস
- লোকসান থেকে মুনাফায় ফিরেছে তালিকাভুক্ত একটি ব্যাংক
- বিনিয়োগকারীদের জন্য পাঁচ কোম্পানির সুখবর
- বিশেষ ছাড় ঘোষণা ইসলামী ব্যাংকের
- সরকারি কর্মচারীদের জন্য নতুন বার্তা, আলোচিত বেতন ইস্যু
- ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহারের দাবি তাসনিম জারার, চাইলেন গণশুনানি
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- বিদ্যুৎ বিল বিতর্কে নতুন আলোচনার জন্ম দিলেন মাওলানা আজহারি
- প্রায় ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- দ্বিতীয় প্রান্তিকে ১৭ ব্যাংকের চমক
- এসএসসি ফল নিয়ে বড় সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার
- আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ, ৭ দিনের আল্টিমেটাম
- ভাইরাল মেসেজ নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
- ধারাবাহিক লোকসানে ৫ ব্যাংক
জাতীয় এর সর্বশেষ খবর
- ছবি ২০২৩ সালের, ক্যাপশনে ‘বিশেষ বৈঠক’: পাটওয়ারীর পোস্ট ঘিরে বিতর্ক
- অলি আহমদকে বেছে নেওয়ার নেপথ্যে যা
- ওবায়দুল কাদেরের কথিত নির্দেশের কল রেকর্ড এখন ট্রাইব্যুনালে
- রাষ্ট্রপতি নির্বাচনে নামছে জামায়াত, আলোচনায় যে ৩ নাম













